মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন গণতান্ত্রিক সরকার এবং ন্যায্য নীতিমালা।
তিনি বলেন, শিক্ষক সমাজই একটি জাতিকে আলোকিত করতে পারে, আর সেই শক্তিকে উপেক্ষা করে কোনো দেশ উন্নতির পথে যেতে পারে না।
তিনি আজ শনিবার সকাল ১১টার দিকে নাটোর শহরের আলাইপুরে অবস্থিত জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত এক শিক্ষক সমাবেশে এসব কথা বলেন। এই সমাবেশের আয়োজন করে নাটোর জেলা মাধ্যমিক শিক্ষা সমিতি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,
জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষক।
আলোচনা সভায় বক্তারা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট, শিক্ষকদের সম্মান ও অধিকার, নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা এবং একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন