রাকিবুল হাসান, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের গাড়াগ্রাম ব্রিজের পাশে বটগাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঐ যুবকের নাম মোহাম্মদ আলী (২৫) তার পূর্বের নাম ছিল শ্রী সুবাস চন্দ্র।তারবাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার বড় দিঘির পার গ্রামে তার বাবার নাম সুবাস চন্দ্র রায়।
এলাকাবাসীরা জানান- (২৭ মে মঙ্গলবার) সকালে কয়েকজন ফসলি জমির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বটগাছে ঐ যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখে কিশোরগঞ্জ থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার।তার সাথে একটি পরিচিতি পত্র (আইডি) কার্ড ও পাওয়া যায়।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলাম জানান-ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।