বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

আমি বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বর্তমানে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এরই মধ্যে তার বাংলাদেশি নাগরিকত্ব ও বিভিন্ন রাষ্ট্রীয় নথিপত্র ঘিরেও নতুন করে প্রশ্ন উঠেছে। ২০১৭ সালে এক সাংবাদিকের প্রশ্নে টিউলিপ বলেছিলেন, […]

নিউজ ডেস্ক

২২ এপ্রিল ২০২৫, ১৫:০৪

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বর্তমানে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এরই মধ্যে তার বাংলাদেশি নাগরিকত্ব ও বিভিন্ন রাষ্ট্রীয় নথিপত্র ঘিরেও নতুন করে প্রশ্ন উঠেছে।

২০১৭ সালে এক সাংবাদিকের প্রশ্নে টিউলিপ বলেছিলেন,

“আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি।” তবে সরকারের বিভিন্ন সংস্থার তথ্য বলছে, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বাংলাদেশের একজন নাগরিক এবং ভোটার। জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), পাসপোর্ট এবং আয়কর রিটার্ন—সবকিছুই তার বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ বহন করে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, তার জাতীয় পরিচয়পত্র নম্বর ৫০৬৬……৮, যা ২০১১ সালের ৩ জানুয়ারি ইস্যু করা হয়। তথ্য অনুযায়ী, তার পিতার নাম শফিক আহমেদ সিদ্দিক এবং মায়ের নাম রেহানা সিদ্দিক। ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে ধানমণ্ডির সুধাসদন, যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনের ঠিকানা হিসেবে পরিচিত।

এনআইডি ছাড়াও টিউলিপ নির্বাচন কমিশনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত, যার ভোটার নম্বর ২৬১৩……৯ (হালনাগাদ ১৯ ডিসেম্বর ২০২৪)। তাছাড়া তার নামে একটি বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। প্রথম পাসপোর্ট ২০০১ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে ইস্যু হয়, যেখানে জন্মস্থান ও পাসপোর্ট ইস্যু স্থানে উল্লেখ রয়েছে: লন্ডন, ইউকে। ২০১১ সালে এই পাসপোর্ট নবায়ন করে নতুন পাসপোর্ট গ্রহণ করেন, যার ইস্যু স্থান ছিল বাংলাদেশের আগারগাঁও পাসপোর্ট অফিস। জরুরি যোগাযোগ ঠিকানায় দেওয়া ছিল তার চাচা তারেক আহমেদ সিদ্দিকের নাম, যিনি শেখ হাসিনার সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে শুরু হয় তার শাসনামলের বিভিন্ন দুর্নীতির তদন্ত। এরই অংশ হিসেবে দুদক টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ঢাকার কূটনৈতিক এলাকায় প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মামলা করে, যা বর্তমানে বিচারাধীন। মামলার ভিত্তিতে সম্প্রতি একটি আদালত টিউলিপ সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

উল্লেখ্য, টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের সংসদ সদস্য। তিনি ২০১৫ সাল থেকে টানা ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়ে আসছেন এবং ছিলেন লেবার সরকারের সিটি মিনিস্টার (অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সচিব)। তবে বাংলাদেশে মামলা শুরুর পর ২০২৫ সালের জানুয়ারিতে তিনি নিজে থেকেই পদত্যাগ করেন, যাতে ব্রিটিশ সরকারকে বিব্রত না করতে হয়।

লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিউলিপ বলেন,

“বাংলাদেশি কর্তৃপক্ষ কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। তারা প্রথম থেকেই আমাকে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে দোষী বানাতে চেয়েছে। আমার আইনজীবীরা তাদের কাছে চিঠি পাঠালেও তারা কোনো উত্তর দেয়নি।”

তিনি আরও বলেন,

“এই অপপ্রচার একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই যে আমি আইন ভেঙেছি বা অন্যায় করেছি। এই পুরো বিষয়টা আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য সাজানো হয়েছে।”

এই ঘটনা ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোড়ন তৈরি হয়েছে। একদিকে, যুক্তরাজ্যে একজন নির্বাচিত সাংসদের বিরুদ্ধে নিজের জন্মভূমিতে দুর্নীতির অভিযোগ; অন্যদিকে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত সরকার সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া—দুটি বিষয়ই সমান্তরালভাবে আলোচনায় রয়েছে।

এখন দেখার বিষয়, টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আদালত কীভাবে কার্যক্রম এগিয়ে নেয়, এবং যুক্তরাজ্য থেকে কোনো সহযোগিতা আদায় সম্ভব হয় কি না—যেহেতু দুই দেশের মধ্যে এখনো প্রত্যর্পণ চুক্তি (Extradition Treaty) নেই। তবে বিশ্লেষকরা বলছেন, এই মামলা একদিকে বাংলাদেশের রাজনীতিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার বার্তা দিতে পারে, আবার অন্যদিকে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে নতুন এক জটিলতা তৈরি করতেও পারে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৯
বিষয়ঃ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৯

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৯

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৯