বুধবার, ২১ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

সোজাসাপ্টা কথা বিএনপি একটি আনকালচার্ড দল :আসিফ আকবর

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংস্কৃতি অঙ্গনের সুপরিচিত মুখ আসিফ আকবর সম্প্রতি একটি আলোচিত টকশোতে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই বিপ্লবের তাৎপর্য এবং শিল্প-সংস্কৃতি জগতের নানা সংকট নিয়ে বিশদ আলোচনা করেন। তার বিশ্লেষণমূলক বক্তব্যে স্পষ্ট উঠে এসেছে রাজনৈতিক সংস্কারের অপরিহার্যতা, সাংস্কৃতিক স্বাধীনতার সংকট এবং বিএনপির সাংগঠনিক দুর্বলতা। আসিফ আকবর তার বক্তব্যে জুলাই বিপ্লবকে একটি “যুগান্তকারী ঘটনা” […]

সোজাসাপ্টা কথা বিএনপি একটি আনকালচার্ড দল :আসিফ আকবর

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ এপ্রিল ২০২৫, ১১:৩১

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংস্কৃতি অঙ্গনের সুপরিচিত মুখ আসিফ আকবর সম্প্রতি একটি আলোচিত টকশোতে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই বিপ্লবের তাৎপর্য এবং শিল্প-সংস্কৃতি জগতের নানা সংকট নিয়ে বিশদ আলোচনা করেন। তার বিশ্লেষণমূলক বক্তব্যে স্পষ্ট উঠে এসেছে রাজনৈতিক সংস্কারের অপরিহার্যতা, সাংস্কৃতিক স্বাধীনতার সংকট এবং বিএনপির সাংগঠনিক দুর্বলতা।

আসিফ আকবর তার বক্তব্যে জুলাই বিপ্লবকে একটি “যুগান্তকারী ঘটনা” হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই বিপ্লব ছিল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের সোচ্চার প্রতিবাদ, যার মাধ্যমে দেশের গণতান্ত্রিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। তার মতে, “এই বিপ্লবের পর দেশের মানুষের প্রত্যাশা ছিল, একটি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে উঠবে—যেখানে প্রবীণ রাজনীতিবিদ ও তরুণ প্রজন্ম একত্রে দেশের ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা পালন করবে।” তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমানে আবারও রাজনৈতিক সংঘাত, বিভাজন ও প্রতিহিংসার ধারায় ফিরে যাওয়ার প্রবণতা স্পষ্ট, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বিপদসংকেত।

প্রাক্তন বিএনপি নির্বাহী কমিটির সদস্য হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করে আসিফ আকবর বলেন, তিনি বর্তমানে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় না থাকলেও একজন সমর্থক হিসেবে বিএনপির সঙ্গে আবেগগত সম্পর্ক বজায় রেখেছেন। দলের অভ্যন্তরীণ সংস্কার এবং আত্মসমালোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “দল ভুল করতেই পারে, কিন্তু গঠনমূলক সমালোচনার মধ্য দিয়েই সংশোধনের পথ তৈরি হয়।” খালেদা জিয়ার সঙ্গে তার শেষ সাক্ষাতের প্রসঙ্গে তিনি বলেন, “বেগম জিয়া আমাকে পরামর্শ দিয়েছেন যেন আমি আমার সাংস্কৃতিক কাজের মাধ্যমে দেশসেবায় নিয়োজিত থাকি। আমি সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে না থাকলেও, তার দেখানো পথেই আছি।”

তিনি আরও বলেন, বাংলাদেশে নির্বাচন কমিশনের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। সংবিধান সংস্কার প্রসঙ্গে গণভোটের সম্ভাবনার কথা উল্লেখ করে আসিফ আকবর বলেন, “যদি আমেরিকা বা ব্রিটেনের মতো দেশগুলো সংবিধানকে বাস্তবতার আলোকে নমনীয় করে তোলে, তবে বাংলাদেশেও একই ধরনের সাহসী পদক্ষেপ গ্রহণ করা দরকার।”

শিল্প ও সংস্কৃতি প্রসঙ্গে এসে আসিফ আকবর তীব্র ভাষায় রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা করেন। তার বক্তব্য, “প্রতিবার ক্ষমতা পরিবর্তনের পর কিছু শিল্পীকে কালো তালিকাভুক্ত করার অপসংস্কৃতি এই জাতির জন্য একধরনের সাংস্কৃতিক আত্মঘাত। একটি শিল্পী কেবলমাত্র তার রাজনৈতিক চিন্তাধারার জন্য বঞ্চিত হবেন, এটি একটি অসভ্য চিন্তাধারা।”

তিনি সোজাসাপ্টা ভাষায় বলেন, “বিএনপি একটি আনকালচার্ড দল।” এই মন্তব্যের মাধ্যমে তিনি বিএনপির সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির অভাব ও সাংগঠনিক অবহেলার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত জাসাস (জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা)-এর পুনরুজ্জীবনের আহ্বান জানান, এবং মনে করিয়ে দেন যে বিএনপির যদি সাংগঠনিকভাবে টিকে থাকতে হয়, তবে সংস্কৃতি জগতে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা অপরিহার্য।

সমগ্র আলোচনায় আসিফ আকবর একজন দায়িত্বশীল শিল্পী হিসেবে কেবল রাজনীতি নয়, বরং দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও জাতীয় ঐক্যের জন্য একটি সুস্থ সাংস্কৃতিক ভিত্তি গড়ে তোলার পক্ষেই অবস্থান নিয়েছেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪০

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪০

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪০

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৬