খাগড়াছড়ি দীঘিনালাতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে সর্বস্থরের মানুষ।
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’কে শ্রদ্ধা নিবেদন জানাতে রাত ১২ টার পূর্বে থেকেই দীঘিনালা কেন্দ্রীয় শহীদ মিনারে চোখে পরে সর্বস্থরের মানুষের ঢল।
বৃহস্পতিবার মধ্য রাত ১২টা ১ মিনিট হওয়ার সাথে সাথে প্রথমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দীঘিনালা ইউনিট কমান্ড এর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন, পরে
পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, উপজেলা বিএনপি’,দীঘিনালা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের সদস্যরা শ্রদ্ধা জানান।