বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

এডহক কমিটি নিয়ে উত্তেজনা, বিদ্যালয়ে তালা প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন

মোঃ হুমায়ুন কবির খোকন,(পটুয়াখালী) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রপাগাণ্ডা ছড়িয়ে মিছিল এবং মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমীন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১:৩০ টায় নিজ অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠানের সামনে মিছিল ও মানববন্ধন […]

নিউজ ডেস্ক

১৫ জানুয়ারী ২০২৫, ২২:২৮

মোঃ হুমায়ুন কবির খোকন,(পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রপাগাণ্ডা ছড়িয়ে মিছিল এবং মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমীন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১:৩০ টায় নিজ অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠানের সামনে মিছিল ও মানববন্ধন শেষ হওয়ার পরই স্কুল এন্ড কলেজের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ওইদিন রাতে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন স্কুল এন্ড কলেজের অফিস সহকারী মো. মাইনুদ্দীন।

অধ্যক্ষ রুহুল আমীন জানান, বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত নিয়মতান্ত্রিক উপায়ে গঠিত এই কমিটির সভাপতি হিসেবে এডভোকেট মো. জসিম উদ্দিনকে নির্বাচিত করা হয়েছে। তবে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তার পছন্দের প্রার্থীকে সভাপতি করতে আমাকে তার ব্যাক্তিগত কার্যালয়ে ডেকে নেন, সেখানে তিনি রাশেদ খান রিপনকে সভাপতি করতে উপস্থিত আরো নেতাকর্মী নিয়ে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন। কিন্তু আমি নিয়মবহির্ভূত ভাবে কমিটি প্রস্তাব করতে অস্বীকৃতি জানালে তিনি আমার উপর ক্ষুব্ধ হন এবং নবগঠিত এডহক কমিটি ও আমাকে জড়িয়ে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ান। এর পাশাপাশি ভুল তথ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের ঢাল হিসেবে ব্যাবহার করে মিছিল ও মানববন্ধনে অংশ নিতে বাধ্য করেন।

তিনি অভিযোগ করেন, বরিশাল শিক্ষা বোর্ড থেকে কমিটি প্রকাশের পর নজরুল ইসলাম গত ১১ জানুয়ারি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভুল বুঝিয়ে এবং তার ব্যক্তিগত অনুসারীদের নিয়ে কলেজ প্রাঙ্গণে মিছিল ও মানববন্ধন আয়োজন করেন। ঐ মিছিলে নেতৃত্ব দেয়া ব্যক্তিরা দলীয় পদধারী এবং কেউ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভিভাবক নন। মিছিলে আপত্তিজনক ভাষায় আমাকে নিয়ে স্লোগান দেয়া হয়, যা শিক্ষাঙ্গনের পরিবেশ ও শিক্ষানুরাগীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। মিছিল ও মানববন্ধন শেষে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনায় চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অধ্যক্ষ আরও বলেন, “নজরুল ইসলামের অভিযোগগুলো মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। তিনি কমিটি গঠনের সময় নিজের পছন্দের প্রার্থীকে সভাপতি করার জন্য চাপ প্রয়োগ করেন। এতে সম্মতি না দেয়ায় তিনি মিথ্যা অভিযোগ করছেন।”

এ বিষয়ে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এলাকার ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও সুশীল সমাজের ব্যক্তিরা। এডহক কমিটির প্রস্তাবনায় স্থানীয়দের মনোনীত প্রার্থী রাশেদ খান রিপনের নাম প্রস্তাবিত হলেও শেষ পর্যন্ত অ্যাডভোকেট জসিম উদ্দিনের নাম আসে, যা নিয়ে আপত্তি রয়েছে।”

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমারৎ হোসেন বলেন, ‘চরমোন্তাজ স্কুল এন্ড কলেজের প্রধান গেটে তালা ঝুলানোর বিষয়ে অবগত আছি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তালা ভেঙে ঢুকতে বলেছি।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।