মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

ভারতের বাঁধ খুলে দেওয়া পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম

ভারতের খুলে দেওয়া পানি, পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষণে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ডুবছে গ্রামের পর গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাজার হাজার পরিবার। ফেনীর অনেক বাড়ির পুরো নিচতলাই তলিয়ে আছে। বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। অনেক এলাকায় […]

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৪, ০৬:৫৫

ভারতের খুলে দেওয়া পানি, পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষণে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ডুবছে গ্রামের পর গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাজার হাজার পরিবার।

ফেনীর অনেক বাড়ির পুরো নিচতলাই তলিয়ে আছে। বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। অনেক এলাকায় বিদ্যুৎ নেই, নেই মোবাইল ও ইন্টারনেট সংযোগ। ফলে তারা স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফেনীর মুহুরী নদীর পানি গত চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে উচ্চতায় প্রবাহিত হচ্ছে। পানির তীব্র স্রোত এবং নৌকাসহ বিভিন্ন সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। চুলা জ্বলছে না তাই অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন অনেকে। সরকারের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবীরা ত্রাণ তৎপরতা শুরু করলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ বানভাসিদের। এদিকে কক্সবাজারের রামুতে বন্যার পানিতে ভেসে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং ২ জন নিখোঁজ রয়েছে। কুমিল্লার নাঙ্গলকোটে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গেছেন এক বৃদ্ধ। রেলপথ ডুবে যাওয়ায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :

ফেনী : ফেনীতে লাখ লাখ মানুষ পানিবন্দি ও বিদ্যুৎহীন রয়েছে। বৃহস্পতিবার জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলায় বিদ্যুৎ সংযোগ, মোবাইল নেটওয়ার্ক ও ব্যাংক লেনদেন বন্ধ ছিল। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন দিয়ে প্রবল বেগে পানি ঢুকে ডুবছে গ্রামের পর গ্রাম। বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় জেলার সাত লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন্যাদুর্গত মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। চার উপজেলায় তলিয়ে গেছে মৎস্য খামার, পোলট্রি খামার ও ডেইরি খামার।

জানা গেছে, বন্যার পানিতে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত সোমবার রাত থেকে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার প্রায় বেশির ভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার থেকে এ তিন উপজেলায় বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ভারি বৃষ্টিতে ফেনী শহরে জলাবদ্ধতার কারণে বৃহস্পতিবার দুপুর থেকে রাত অবধি বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। পরশুরামের সাতকুচিয়া এলাকার বাসিন্দা আবদুর রহমান বলেন, ঘরবাড়ি সব ডুবে গেছে। পানির তীব্র স্রোতের কারণে ঠিকভাবে উদ্ধারকাজও করতে পারছেন না। এর মধ্যে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক না থাকায় আরও দুর্ভোগে পড়তে হচ্ছে। বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।

 

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার ফজলুর রহমান বলেন, জেলায় চার লাখ গ্রাহকের মধ্যে তিন লাখের বেশি বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। ভারি বৃষ্টিতে বিভিন্ন এলাকার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক ছিল। ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আলমগীর হোসেন বলেন, আমাদের প্রায় ৭০ শতাংশ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। বন্যার পানি কমার আগে সংযোগ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে বন্যাকবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে স্পিডবোট নিয়ে কাজ শুরু করেছে সেনাবাহিনী। একই সঙ্গে বিজিবি সদস্য, কোস্টগার্ড ও জেলা স্বেচ্ছাসেবক পরিবারের শত শত স্বেচ্ছাসেবক দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা ও খাদ্য সহায়তা প্রদান করছেন। ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কসহ স্থানীয় সব গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার বলেন, বন্যায় আটকে পড়া লোকদের উদ্ধারকাজ চলছে। উদ্ধারকৃতদের নিরাপদ আশ্রয়ে রাখা হচ্ছে।

এদিকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আটকে পড়াদের উদ্ধারে ইঞ্জিনচালিত নৌকা ও খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশ বন্যার পানিতে ডুবে যাওয়ায় উদ্ধারকারী স্বেচ্ছাসেবীরা যানজটের কবলে পড়েছেন। চরম ভোগান্তিতে পড়েছেন খাদ্য সহায়তাকারী ও উদ্ধারকারীরা। পানিতে আটকে পড়াদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে ফেনীতে বন্যাকবলিত এলাকার কিছু অংশ পরিদর্শন করে খাদ্য সহায়তা প্রদান করেন।

নোয়াখালী, সোনাইমুড়ি, চাটখিল, কোম্পানীগঞ্জ : ভারি বৃষ্টি ও ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে ২৫ লাখ মানুষ পানিবন্দি ও সাড়ে ৪ লাখ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে অন্ধকারে রয়েছেন। গ্রামীণ সড়কে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে ৩৬ হাজার মানুষ দুদিন ধরে অনাহারে দিন কাটাচ্ছে। এ আশ্রয়কেন্দ্রগুলোতে জরুরি ভিওিতে খাদ্য, শিশুখাদ্য ও পানি সরবরাহ না করলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নোয়াখালী জেলার প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদীসহ আট উপজেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। ফেনী জেলার মুহুরী নদীর পানিতে নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা তলিয়ে গিয়ে বেশি ক্ষতি হয়েছে। খালগুলো অবৈধভাবে দখল ও পৌর এলাকায় ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় পানি নামতে পারছে না। টানা বৃষ্টিতে মাইজদীসহ আট উপজেলার বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে।

 

খালগুলো অবৈধভাবে দখল ও পৌর এলাকায় ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় জলাবদ্ধতায় বেশি ক্ষতি হয়েছে। জেলা আবহাওয়া অধিদপ্তরের উচ্চমান পর্যবেক্ষক আরজুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নোয়াখালীতে ১৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় লঘুচাপ ও মৌসুমি জলবায়ুর কারণে জেলায় আরও তিন দিন ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, জেলায় সাত লাখ ৭৫ হাজার গ্রাহকের মধ্যে সাড়ে ৪ লাখ গ্রাহকের বিদ্যুৎবিচ্ছিন্ন। ভারি বৃষ্টিতে বিভিন্ন এলাকার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বেগমগঞ্জের একটি উপকেন্দ্রে পানি উঠে গেছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, নোয়াখালীর নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলায় বন্যা হয়েছে। ৩৮৮ আশ্রয়কেন্দ্রে প্রায় ৩৬ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি রয়েছেন। আমরা শুকনো খাবার দেওয়ার চেষ্টা করছি।

উপজেলার কর্মকর্তারা মাঠে কাজ করছেন। স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। আমরা বিত্তশালী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। প্রশাসন ও সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখার সময় বিকাল ৪টায় কোনো আশ্রয়কেন্দ্রে খাদ্য সরবরাহ করা বা কোনো মেডিকেল টিম দেখা যায়নি। সোনাইমুড়ীতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। ভেসে গেছে কয়েকশ মাছের প্রজেক্ট, মুরগি খামার, আমনের বীজতলা, শাকসবজি খেত এবং ঝড়ো বাতাসে ভেঙে গেছে গাছপালা। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েকটি এলাকা। সিলিন্ডার গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। চাটখিলের শাহপুর, রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, নয়খলা, হাটপুকুরিয়াসহ সব ইউনিয়ন ও পৌর এলাকার নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। উপজেলার ৮০ ভাগ মাছের খামার তলিয়ে গেছে। সরকারের পক্ষ থেকে ১৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জের মুসাপুর ইউনিয়নের নূর উদ্দিন জানান, বন্যার পানিতে গত মঙ্গলবার তার একটি মুরগির খামারে প্রায় ১০ লাখ টাকার মুরগি মারা গেছে। এছাড়া বাংলাবাজারসহ আশপাশের অনেক খামারির মুরগি বন্যার পানিতে ভেসে গেছে। সরকারি সহায়তার পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও, সাইবার ওয়ারিয়র্স, স্বপ্নসহ বেশ কয়েকটি সংগঠন।

লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর, রায়পুর : প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে। জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের সহযোগিতায় খালের অবৈধ বাঁধ অপসারণ করছে উপজেলা প্রশাসন। পানিবন্দিদের জন্য প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বৃহস্পতিবার বলেন, সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জের সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ১৮৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে। ডিসি বলেন, লক্ষ্মীপুরের খালগুলোতে অবৈধভাবে বাঁধ দিয়ে দখল করে রেখেছে প্রভাবশালীরা। এতে পানি নামতে পারছে না। জনগণ আমাদের এ ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করছে। প্রশাসনের উপস্থিতি ও জনগণের সহযোগিতায় অবৈধ বাধগুলো কেটে দেওয়া হচ্ছে।

পানিবন্দি মানুষের সহায়তায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন, নদীতে ভাটা আসায় জলাবদ্ধতা নিরসনে সবগুলো স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে। জোয়ারের সময় গেটগুলো বন্ধ করে দেওয়া হবে। রামগতি ও কমলনগর উপজেলার ৪০ গ্রামের প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নদীতে স্বাভাবিকের চেয়ে ৬ ফুটের বেশি পানি বেড়েছে। মেঘনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রামগতির চর আলেকজান্ডার, চর গাজী, পোড়াগাছা, চর রমিজ, বড়খেরী, চর আবদুল্লাহ ও চর বাদাম ইউনিয়নসহ উপজেলার প্রায় সব গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। কমলনগর উপজেলার চর ফলকন, চর জাঙ্গালীয়া, চর কালকিনি, চর মার্টিন, চর লরেন্স, সাহেবের হাট, তোরাবগঞ্জ, চর কাদিরা ও পাটারিরহাট ইউনিয়ন এখন পানির নিচে। রায়পুরে পানিবন্দি হয়ে পড়েছে ২০ হাজারের বেশি পরিবার। ফসল, পানের বরজ, ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে গেছে। পুকুরের মাছ চলে গেছে। বুধবার ইউএনও ইমরান খানের সভাপতিত্বে ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের নিয়ে জরুরি সভা হয়। সংগঠনের নেতারা রায়পুরের ডাকাতিয়া নদী ও ইউনিয়নে খালের বাঁধগুলো খুলে দেওয়ার জন্য ইউএনওর প্রতি আহবান জানান।

ব্রাহ্মণবাড়িয়া : উজানের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হাওড়া নদীর বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বেড়েছে পানি। নতুন করে আরও বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার সন্ধ্যা নাগাদ ৩৫টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়ে প্রায় ৬শ পরিবার। স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ পুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগরসহ অন্তত ৩৫টির বেশি গ্রামে পানি ঢুকে পড়ে। ভেঙে যায় গাজীরবাজার এলাকার অস্থায়ী সেতু। বন্ধ হয়ে পড়ে বন্দরের বাণিজ্য ও যাত্রী পারাপার। বৃহস্পতিবার সকালে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এ সময় দুর্গতদের মাঝে শুকনো খাবার চিঁড়া, গুড়, ওরস্যালাই বিতরণ করা হয়। সেনাবাহিনী, পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। পানি উঠেছে উপজেলার অন্তত ২০টি গ্রামে। এতে অন্তত শতাধিক পরিবার পানিবন্দি হয়ে অন্যত্র আশ্রয় নেন। বন্যায় রেলপথে পানি উঠে যাওয়ায় রেললাইনের বিভিন্ন ব্রিজ ঝুঁকিপূর্ণ হওয়ায় সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার সব ধরনের রেল যোগাযোগ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বন্ধ রয়েছে।

কুমিল্লা ও নাঙ্গলকোট : কুমিল্লায় ক্রমেই ফুঁসে উঠেছে গোমতী নদী। বৃহস্পতিবার সকাল থেকে পানি বিপৎসীমার ৭৫ সেমি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি আরও বাড়তে পারে। কুমিল্লা উত্তর গোমতী পারের ১০ গ্রাম প্লাবিত। বাঁধ রক্ষায় সেনাবাহিনী, জেলা প্রশাসন, পাউবো, উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট এলাকার পুলিশ, জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা কাজ করছেন। বাঁধের বেশ কিছু ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। এদিকে ‘বাঁধ ভেঙে গিয়েছে’ ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাতভর গুজব ছড়ানোর কারণে বুধবার নির্ঘুম রাত কাটিয়েছেন গোমতীর উভয় তীরের বাসিন্দারা।

জেলায় এ পর্যন্ত ২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দুর্গতদের মাঝে চাল ও শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। সোমবার রাত থেকে কুমিল্লার নাঙ্গলকোটের বিভিন্ন এলাকায় বন্যায় প্রায় ৯০ শতাংশ এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়ে গেছে। ডাকাতিয়া নদীর আশপাশের এলাকাসহ পুরো উপজেলার রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে ভাসছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পার্শ্ববর্তী স্কুল, কলেজ ও মাদ্রাসায় আশ্রয় নিতে অনুরোধ জানিয়েছেন উপজেলা প্রসাশন। পৌরসদর ছাড়াও পুরো উপজেলা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন। মোবাইলে ইন্টারনেট সংযোগ ও চার্জ না থাকায় যোগাযোগ করা যাচ্ছে না। উপজেলায় পানিবন্দি হয়ে আছে ১২ হাজারেরও বেশি পরিবার। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১৩ হাজার ৯৭০ জন। এদিকে নাঙ্গলকোটে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। তার নাম মো. কেরামত মিয়া মজুমদার (৫৫)। তিনি উপজেলার পৌরসদরের দাউদপুর উত্তরপাড়া মজুমদার বাড়ির বাসিন্দা।

হবিগঞ্জ : হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৯২ সেমি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহররক্ষা বাঁধও হুমকিতে পড়েছে। শহরতলীর জালালাবাদ গ্রামের পাশে খোয়াই নদীর বাঁধের ভাঙন দিয়ে প্রবল বেগে হাওড়ের পানি প্রবেশ করছে। ক্রমান্বয়ে ভাঙনটিও বড় হচ্ছে। এভাবে পানি হাওড়ে প্রবেশ করতে থাকলে খুব দ্রুতই পানি মানুষের বাড়িঘরে ঢুকবে।

মৌলভীবাজার : মৌলভীবাজারের চার উপজেলা প্লাবিত হয়েছে। কয়েক শতাধিক বাড়িঘর তলিয়ে গেছে। জেলা শহরের মনু নদী প্রতিরক্ষা বাঁধ যে কোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ইতোমধ্যে মনুনদীর ৮টি এবং ধলাই নদীর ৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে জেলার কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও সদর উপজেলায় মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে দুই লাখের উপরে মানুষ পানিবন্দি হয়েছেন। গবাদিপশু ও আসবাবপত্র নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। নৌকা না থাকায় অনেকে নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না। পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কদমহাটা এলাকা। জেলা সদরের সঙ্গে চারটি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

কুলাউড়া (মৌলভীবাজার) : গত ২৪ ঘণ্টায় বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকাতে বৃষ্টি উপেক্ষা করে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়া মানুষগুলো নির্ঘুম রাত কাটিয়েছেন। মনু নদীর ভয়াবহ ভাঙনের ফলে কুলাউড়া উপজেলার সঙ্গে মৌলভীবাজার সদর ও রাজনগর এবং কমলগঞ্জ উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বুধবার মনু নদীর কুলাউড়া অংশে ২টি স্পটে ভাঙন দেখা দেয়। গত ২৪ ঘণ্টায় আরও নতুন ৬টি স্পটে ভাঙনের সৃষ্টি হয়েছে। দুই উপজেলায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে লক্ষাধিক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। স্রোতের কারণে মানুষ আশ্রয়কেন্দ্রে যেতেও ভয় পাচ্ছেন। অনেকে মনু নদীর প্রতিরক্ষা বাঁধে আশ্রয় নিয়েছেন।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : ধলাই নদীর ৬টি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে কমলগঞ্জে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। উপজেলার প্রায় ১৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। চরম দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ। গৃহপালিত পশু এবং হাঁস-মুরগি নিয়ে চরম সংকটে পড়েছেন কৃষকরা। মাঠেঘাটে খেতে পানি উঠায় চরম গোখাদ্য সংকটে পড়ছেন তারা। বন্যার কারণে খাবার ও বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে।

চুনারুঘাট (হবিগঞ্জ) : চুনারুঘাট উপজেলার নালমুখ ও রাজার বাজার এলাকায় খোয়াই নদীর পানির প্রবেশ করছে। এতে ১০-১২টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। উপজেলার প্রায় ৪০টি গ্রামের নিম্নাঞ্চল ডুবে গেছে। খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে ২৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ভেসে যাচ্ছে রোপা আমনের বীজতলাসহ মাছের ঘের।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : উপজেলার পুরানবাজার বেইলি ব্রিজ ও রেলওয়ে ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খোয়াই নদীর রেল সেতুর গার্ডারে পানি উঠেছে। অপরদিকে পুরানবাজারের বেইলি ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ট্রেন চলাচলে ঝুঁকি থাকায় বৃহস্পতিবার দুপুরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছে।

রাঙামাটি ও কাউখালী : সদরসহ জেলার বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। নতুন করে প্লাবিত হয়েছে বহু গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন এসব প্লাবিত গ্রামের অসংখ্য পরিবারের বাড়িঘর ও স্থাপনা। সবচেয়ে খারাপের দিকে বাঘাইছড়ির পরিস্থিতি। বুধবার সকাল থেকে বাঘাইছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকায় পানিতে তলিয়ে যেতে শুরু করে, যা ক্রমে বেড়েই চলেছে। এদিকে অব্যাহত বৃষ্টিপাতে সদরসহ জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধস হচ্ছে। ফলে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কসহ জেলার বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। বাঘাইছড়ি উপজেলায় বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ইতোমধ্যে ১৫ হাজারেরও অধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উপজেলার প্রায় ৩০টি গ্রামে বন্যার পানি উঠেছে। এছাড়া উপজেলার বারেবিন্দু ঘাট এলাকার একটি বাঁধ ভেঙে যাওয়ায় পানি ঢুকেছে পৌর এলাকায়। পানি ঢুকে পড়েছে বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভবনে। তলিয়ে গেছে ফসলি জমি।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি শহরের ভেতরে প্রবেশ করছে বন্যার পানি। সকাল থেকে শহরের আদালত সড়ক, মাস্টারপাড়া, মিলনপুর, বায়তুশরফসহ খাগড়াছড়ি পৌর শহরের সাতটি সড়ক এখন পানির নিচে। জেলা সদরের বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দি। বুধবার পানি কমে যাওয়ায় খাগড়াছড়ি জেলা সদরের আশ্রয়কেন্দ্র থেকে আসা পরিবার বাড়ি ফিরেছিল। তবে বৃহস্পতিবার ভোর থেকে পুনরায় বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালার মেরুং, বোয়ালখালি ও কবাখালি ইউনিয়নের ৫০ গ্রাম প্লাবিত হয়। দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ার রাঙামাটির লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ডুবে গেছে মেরুং বাজার। জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, খাগড়াছড়ি পৌরসভায় ১৮টিসহ পুরো জেলায় ৯৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি : নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ৮ গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে ৪ শতাধিক পরিবার। ভেসে যায় গরু, ছাগল, হাঁস-মুরগি, নষ্ট হয় ফসল, বীজতলা। দক্ষিণ বাইশারী গ্রামের নুরুল আলম জানান, ভোর রাতের এক ঘণ্টা বৃষ্টিতে পুরো গ্রাম ডুবে যায়। বাইশারী ইউনিয়ন বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়।

কক্সবাজার, রামু, পেকুয়া ও চকারিয়া : জেলায় প্রায় তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রামুতে বন্যার পানিতে ভেসে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে ও নিখোঁজ রয়েছেন দুজন। এরমধ্যে চৌচিং রাখাইন ও আমজাদ নামের দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে পাহাড় ধসে ১০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। পানিতে ৩টি সড়ক তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান পানির তোড়ে বাঁধ ভেঙে কয়েকটি সড়ক বিধ্বস্ত হয়।

পেকুয়া উপজেলায় ২০ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলার টৈটং, শিলখালী, বারবাকিয়া, সদর ইউনিয়ন, উজানটিয়া ও মগনামায় বেড়িবাঁধ ভেঙে ও উপচে লোকালয়ে পানি ঢুকে জনদুর্ভোগ বেড়েছে। চকরিয়া উপজেলায় অন্তত ১৫ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গাইনাকাটা এলাকায় ভারি বর্ষণের ফলে ১৫টি কাঁচাঘর ধসে পড়ে।

মীরসরাই (চট্টগ্রাম) : মীরসরাই উপজেলার কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ পড়েছেন দুর্যোগের কবলে। উপজেলার কয়েকটি ইউনিয়নের অন্তঃত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার, অলিনগর, কাটাগাং, ধূম ইউনিয়নের গনকছরা, আজমনগর, শুক্কুইরবাড়িয়া হাটের অর্ধলাখ মানুষ বাড়িঘর ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

এছাড়া চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, মৌলভীবাজারের বড়লেখায় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৪৯৬৩

আন্তর্জাতিক

‘আমরা কাতার নই, ওদের নরক দেখিয়ে ছাড়ব’: ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান

সম্প্রতি ইরানে পাকিস্তান দূতাবাসের কাছে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার খবরে ফুঁসে উঠেছে ইসলামাবাদ। সরকার-সংশ্লিষ্ট পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরাম এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েল মনে রাখবে, পাকিস্তান কাতার নয়। আমাদের কূটনীতিকদের ক্ষতি হলে আমরা কঠোর জবাব দেব।’ শুক্রবার (২৭ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে এ খবর। এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) ইজরায়েল ও আমেরিকার যৌথ আক্রমণে ক্ষতিগ্রস্ত […]

নিউজ ডেস্ক

২৭ মার্চ ২০২৬, ২১:০০

সম্প্রতি ইরানে পাকিস্তান দূতাবাসের কাছে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার খবরে ফুঁসে উঠেছে ইসলামাবাদ। সরকার-সংশ্লিষ্ট পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরাম এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েল মনে রাখবে, পাকিস্তান কাতার নয়। আমাদের কূটনীতিকদের ক্ষতি হলে আমরা কঠোর জবাব দেব।’

শুক্রবার (২৭ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে এ খবর।

এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) ইজরায়েল ও আমেরিকার যৌথ আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় তেহরানের আশেপাশের অনেক এলাকা। এতে কেঁপে ওঠে পাকিস্তানের দূতাবাসের পাশাপাশি রাষ্ট্রদূতের বাসভবনও। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিল ইসলামাবাদ ।

জানা গেছে, দূতাবাস বা পাকিস্তানি কূটনীতিকদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু বিস্ফোরণে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। এদিকে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ২৮ দিনে গড়িয়েছে। বিভিন্ন স্থানে হামলা-পাল্টা হামলা চলছে।

এই পরিস্থিতিতে ইসলামাবাদ একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় ভূমিকা রাখতে চাচ্ছে। পাকিস্তান জানিয়েছে, দুই পক্ষ চাইলে তারা আলোচনার আয়োজন করতেও প্রস্তুত।

এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির বিদ্যুৎ গ্রিডে হামলার পরিকল্পনা আবারও স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে নির্ধারিত সময়সীমা অনুযায়ী, এই হামলার সম্ভাব্য সময়সীমা ১০ দিনের জন্য স্থগিত করে আগামী ৬ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৪৯৬৩

রাজনীতি

১৫ বছর পর খালাস পেলেন বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস-দিনারসহ ৩৮ জন

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক। মানবপাচার […]

নিউজ ডেস্ক

১৩ মে ২০২৬, ১৪:৫০

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন।

খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক।

মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সিলেটের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. শরিফুল ইসলাম এ খালাসের রায় দেন।

খালাসপ্রাপ্ত অন্য উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও অ্যাডভোকেট এটিএম ফয়েজ। রায় ঘোষণার সময় আসামি পক্ষে আদালতে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট হাসান রিপন পাটোয়ারী, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং অ্যাডভোকেট সাঈদ আহমদ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ১৮ ডিসেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বদিকোনা এলাকায় হবিগঞ্জ সুপার এক্সপ্রেসের একটি বাসে অগ্নিসংযোগ ও অন্য একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে বাসের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান চিত্রনায়িকা শাবনুরের পিতা হিসেবে পরিচয়দানকারী ৭০ বছরের বৃদ্ধ কাজী নাছির।

ঘটনার পর পুলিশ বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করলেও ১৩ দিন পর ২০১২ সালের ১ জানুয়ারি নিহতের দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না বেগম দক্ষিণ সুরমা থানায় এসে ছবি ও ব্যবহার্য জিনিসপত্র দেখে স্বামীর পরিচয় শনাক্ত করেন। তৎকালীন দক্ষিণ সুরমা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত জানিয়েছিলেন, নিহতের জুতা, ঘড়ি ও বেল্ট দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ওই ঘটনার রাতে এসআই মো. হারুন মজুমদার বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পরিবহণ ব্যবসায়ী শাহ নূরুর রহমান দ্রুতবিচার আইনে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় বর্তমানে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও দিনার ছাড়াও কোহিনুর, আশিক, মকছুদ আহমদ, রাসেল, তোরন, সামছুল ইসলাম টিটু ও এমএ মান্নানসহ মোট ৪০ জনকে আসামি করা হয়েছিল। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত ইলিয়াস আলী ও দিনারসহ ৩৮ জন আসামিকে এই দায় থেকে অব্যাহতি প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবীরা জানান, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করা হয়েছিল যা আজ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, নিখোঁজ ইলিয়াস আলী ও দিনারের সন্ধান না মিললেও আইনি প্রক্রিয়ায় তাদের নাম এ মামলা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল। বর্তমানে রায় পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে খালাসপ্রাপ্ত অন্য আসামিরা আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা নিশ্চিত করেছেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩২৮
বিষয়ঃ

আন্তর্জাতিক

ভারতকে হরমুজ ছাড়ে তিনটি ট্যাংকার ফেরত চাইলো ইরান

ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের মাঝে আটকা পড়া ভারতীয় পতাকাবাহী বা ভারতমুখী জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালী পার করে দেয়ার বিনিময়ে গত ফেব্রুয়ারিতে আটক তিনটি তেলের ট্যাংকার ছেড়ে দিতে নয়াদিল্লির কাছে দাবি জানিয়েছে তেহরান। এ বিষয়ে সংশ্লিষ্ট তিন সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। ভারতীয় জলসীমার কাছ থেকে ইরান-সংশ্লিষ্ট ওই তিনটি ট্যাংকার আটক করেছিল ভারতের কর্তৃপক্ষ। অভিযোগ […]

নিউজ ডেস্ক

১৬ মার্চ ২০২৬, ২৩:২৮

ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের মাঝে আটকা পড়া ভারতীয় পতাকাবাহী বা ভারতমুখী জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালী পার করে দেয়ার বিনিময়ে গত ফেব্রুয়ারিতে আটক তিনটি তেলের ট্যাংকার ছেড়ে দিতে নয়াদিল্লির কাছে দাবি জানিয়েছে তেহরান। এ বিষয়ে সংশ্লিষ্ট তিন সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ভারতীয় জলসীমার কাছ থেকে ইরান-সংশ্লিষ্ট ওই তিনটি ট্যাংকার আটক করেছিল ভারতের কর্তৃপক্ষ। অভিযোগ ছিলো, জাহাজগুলো তাদের পরিচয় গোপন বা পরিবর্তন করেছে এবং মাঝসমুদ্রে অবৈধভাবে পণ্য স্থানান্তরের (শিপ-টু-শিপ ট্রান্সফার) সঙ্গে জড়িত ছিল।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে, তেহরান বিনিময়ে নির্দিষ্ট কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জামও চেয়েছে। সূত্রটি জানায়, সোমবার নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সূত্রগুলো নাম প্রকাশ করতে অনিচ্ছুক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, নয়াদিল্লিস্থ ইরান দূতাবাস এবং তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

ভারতীয় কর্মকর্তাদের মতে, ইরান সম্প্রতি ভারতের দুটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে। এর মধ্যে একটি সোমবার ভারতের পশ্চিম উপকূলে ফিরে এসেছে। উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকে ওই প্রণালীর দুই পাশেই জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

ভারতীয় জাহাজগুলোর নিরাপদ পারাপার নিশ্চিত করতে কোনো আলোচনার কথা জিজ্ঞাসা করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সোমবার বলেন, সাম্প্রতিক এই জাহাজ চলাচল দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পৃক্ততা ও পারস্পরিক লেনদেনের প্রতিফলন। তবে কোনো কিছুর বিনিময়ে এই সুবিধা নেওয়া হচ্ছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, বর্তমানে কোনো বিনিময় হচ্ছে না।

ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রে ও ইসরাইল ইরানে হামলা শুরু করার পর থেকে তেহরানও পাল্টা হামলা চালিয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে হামলায় এখন পর্যন্ত তিন জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।

সোমবার ভারত সরকার জানিয়েছে, বর্তমানে ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং ৬১১ জন ভারতীয় নাবিক পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকা পড়ে আছেন। একটি ভারতীয় সূত্রের মতে, এর মধ্যে ছয়টি জাহাজে এলপিজি রয়েছে।

রান্নার গ্যাসের সংকট মেটাতে ভারত অগ্রাধিকার ভিত্তিতে এই জাহাজগুলো আগে ফিরিয়ে আনতে আগ্রহী। উল্লেখ্য, ভারতের মোট এলপিজি আমদানির প্রায় ৯০ শতাংশই আসে এই উপসাগরীয় অঞ্চল থেকে।

মুম্বাই উপকূলে নোঙর করা ইরান-সংশ্লিষ্ট ট্যাংকারগুলো

ভারতীয় কর্তৃপক্ষ ‘অ্যাসফাল্ট স্টার’, ‘আল জাফজিয়া’ এবং ‘স্টেলার রুবি’ নামক তিনটি ট্যাংকার আটক করেছে। অভিযোগ রয়েছে, জাহাজগুলো পরিচয় ও চলাচলের তথ্য গোপন করেছে এবং অবৈধ পণ্য স্থানান্তরের সঙ্গে জড়িত ছিল।

আটক জাহাজগুলোর মধ্যে ‘স্টেলার রুবি’ ইরানের পতাকাবাহী, বাকি দুটি নিকারাগুয়া ও মালির পতাকাবাহী। গত ১৫ ফেব্রুয়ারি ভারতীয় কোস্টগার্ডের করা একটি এফআইআর (যা রয়টার্সের হাতে এসেছে) অনুযায়ী, ‘অ্যাসফাল্ট স্টার’ ভারী জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িত ছিল যা ‘আল জাফজিয়া’তে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনটি জাহাজই মুম্বাই উপকূলে নোঙর করে রাখা হয়েছে।

ট্যাংকারগুলো আটকের সময় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল ইরানি অয়েল কোম্পানির বরাত দিয়ে জানিয়েছিল, আটক জাহাজগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

অন্যদিকে, যুগবিন্দর সিং ব্রার (যাকে যুক্তরাষ্ট্র ইরানের তেল পরিবহনে সহায়তাকারী জাহাজ বহরের পরিচালক হিসেবে অভিযুক্ত করে) জানিয়েছেন, তিনি এই তিনটি জাহাজেরই কনসালট্যান্ট। তিনি দাবি করেন জাহাজগুলো কোনো ভুল করেনি।

ফোনে রয়টার্সকে তিনি বলেন, আমরা বিটুমিন পরিবহন করছিলাম এবং এতে অবৈধ কিছু নেই। আমার জাহাজগুলো ৪০ দিন ধরে সেখানে পড়ে আছে এবং আমি লোকসানের সম্মুখীন হচ্ছি। তবে, ট্যাংকারগুলো নিয়ে কোনো আলোচনার খবর তার জানা নেই বলে তিনি দাবি করেন।

সোমবার ভারত সরকার জানিয়েছে, বর্তমানে ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং ৬১১ জন ভারতীয় নাবিক পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকা পড়ে আছেন। একটি ভারতীয় সূত্রের মতে, এর মধ্যে ছয়টি জাহাজে এলপিজি রয়েছে।

রান্নার গ্যাসের সংকট মেটাতে ভারত অগ্রাধিকার ভিত্তিতে এই জাহাজগুলো আগে ফিরিয়ে আনতে আগ্রহী। উল্লেখ্য, ভারতের মোট এলপিজি আমদানির প্রায় ৯০ শতাংশই আসে এই উপসাগরীয় অঞ্চল থেকে।

মুম্বাই উপকূলে নোঙর করা ইরান-সংশ্লিষ্ট ট্যাংকারগুলো

ভারতীয় কর্তৃপক্ষ ‘অ্যাসফাল্ট স্টার’, ‘আল জাফজিয়া’ এবং ‘স্টেলার রুবি’ নামক তিনটি ট্যাংকার আটক করেছে। অভিযোগ রয়েছে, জাহাজগুলো পরিচয় ও চলাচলের তথ্য গোপন করেছে এবং অবৈধ পণ্য স্থানান্তরের সঙ্গে জড়িত ছিল।

আটক জাহাজগুলোর মধ্যে ‘স্টেলার রুবি’ ইরানের পতাকাবাহী, বাকি দুটি নিকারাগুয়া ও মালির পতাকাবাহী। গত ১৫ ফেব্রুয়ারি ভারতীয় কোস্টগার্ডের করা একটি এফআইআর (যা রয়টার্সের হাতে এসেছে) অনুযায়ী, ‘অ্যাসফাল্ট স্টার’ ভারী জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িত ছিল যা ‘আল জাফজিয়া’তে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনটি জাহাজই মুম্বাই উপকূলে নোঙর করে রাখা হয়েছে।

ট্যাংকারগুলো আটকের সময় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল ইরানি অয়েল কোম্পানির বরাত দিয়ে জানিয়েছিল, আটক জাহাজগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

অন্যদিকে, যুগবিন্দর সিং ব্রার (যাকে যুক্তরাষ্ট্র ইরানের তেল পরিবহনে সহায়তাকারী জাহাজ বহরের পরিচালক হিসেবে অভিযুক্ত করে) জানিয়েছেন, তিনি এই তিনটি জাহাজেরই কনসালট্যান্ট। তিনি দাবি করেন জাহাজগুলো কোনো ভুল করেনি।

ফোনে রয়টার্সকে তিনি বলেন, আমরা বিটুমিন পরিবহন করছিলাম এবং এতে অবৈধ কিছু নেই। আমার জাহাজগুলো ৪০ দিন ধরে সেখানে পড়ে আছে এবং আমি লোকসানের সম্মুখীন হচ্ছি। তবে, ট্যাংকারগুলো নিয়ে কোনো আলোচনার খবর তার জানা নেই বলে তিনি দাবি করেন।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৪৯৬৩