সোমবার, ২২ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

২০২৪ সালে মেহেরপুরের আলোচিত ঘটনা

মজনুর রহান আকাশ, মেহেরপুর ২০২৪ সালে মেহেরপুরে সরকার পতন ও আওয়ামীলীগ নেতাদের আত্মগোপন ও গ্রেপ্তারের ঘটনা ছাড়াও বেশ কয়েকটি আলোচিত ঘটনা ঘটেছে। বিশেষ করে আওয়ামীলীগের সাবেক মন্ত্রী ও গাংনীর সাবেক এমপি ডা. সাগরকে মনোনয়ন দেয়া, অনলাইন জুয়া, বোমা রেখে প্রাণ নাশের হুমকী, আদালত ভবন থেকে স্ত্রীকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা, সড়ক ডাকাতি ও সার সংকটের […]

নিউজ ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:১৬

মজনুর রহান আকাশ, মেহেরপুর

২০২৪ সালে মেহেরপুরে সরকার পতন ও আওয়ামীলীগ নেতাদের আত্মগোপন ও গ্রেপ্তারের ঘটনা ছাড়াও বেশ কয়েকটি আলোচিত ঘটনা ঘটেছে। বিশেষ করে আওয়ামীলীগের সাবেক মন্ত্রী ও গাংনীর সাবেক এমপি
ডা. সাগরকে মনোনয়ন দেয়া, অনলাইন জুয়া, বোমা রেখে প্রাণ নাশের হুমকী, আদালত ভবন থেকে স্ত্রীকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা, সড়ক ডাকাতি ও সার সংকটের বিষয়টি ছিল অন্যতম। গোটা বছর জুড়ে এসকল
ঘটনা ছিল আলোচনায়। তবে কয়েকটি ঘটনা তদন্ত ও তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ায় প্রশাসনও বেশ সুনাম কুড়িয়েছে।

গেল বছর জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে স্থানীয়ভাবে বেশ আলোনা সমালোচনা দেখা দেয়। দলীয় করণ ও পারিবারিকতন্ত্র ঘোষনা করার কারনে তৎকালীন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে দলীয় লোকজন
তার প্রতি অনাস্থা প্রকাশ করেন। এদিকে গাংনী নির্বাচনী এলাকায় রাজনৈতিকভাবে এলাকায় পরিচিতি না থাকলে হঠাত অতিথী পাখি হিসেবে আত্মপ্রকাশ করেন ডা. সাগর। আওয়ামীলীগের সকলেই
এ দুইজনের মনোনয়নে বিরোধিতা করলেও সকলকে হতাশ করে কেন্দ্র এদেরকেই মনোনয়ন দেয়। বিষয়টি কেও ভাল চোখে দেখেননি।

বছরের প্রথমে আলোচিত ঘটনা ঘটে মেহেরপুর আদালতে। ১৫ জানুয়ারী স্ত্রী সীমা খাতুনের দায়ের করা যৌতুক মামলায় হাজিরা দিতে এসে স্ত্রীকে ধাক্কা দিয়ে আদালতের তিনতলা ভবন থেকে ফেলে দেয়ার সময়
সীমা স্বামী মামুনর রশীদকে জাপটে ধরে দুজনই নিচে পড়ে আহত হন। মামুনর রশীদ গাংনীর সহড়াতলা গ্রামের আবুল কাশেমের ছেলে।

গেল বছর শেখ হাসিনা সরকারের পতনের পরপরই গাংনীতে আলোচনায় আসে বোমা রেখে প্রাণ নাশের হুমকী ও বোমা বিষ্ফোরণ। বেশ কয়েকটি স্থানে বোমা রেখে ব্যবসায়ি ও প্রবাসীর কাছে চাঁদা চাওয়া হয়। এক
রকম আতংকিত হয়ে পড়ে সাধারণ মানুষ। তবে বোমার উৎস্য ও বোমা বাজদের আজো আটক করতে পারেনি পুলিশ।

কৃষি ক্ষেত্রে আলোচনায় ছিল সার সংকট। চাষিরা সার না পেয়ে বিক্ষোভ মানব বন্ধন করেন। তবে সার সংকটের কোন সমাধান হয়নি। তামাক কোম্পানী তামাক চাষিদের অন্যান্য বছর সার সরবরাহ করতো। চলতি
বছরে সার না দেয়ায় চাষিরা খাদ্য পন্য উৎপাদন কাজে ব্যবহৃত সার তামাক আবাদে ব্যবহার করায় এ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

গত ৩ অক্টোবর ও ২ নভেম্বর মেহেরপুর- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। দুই দিনে যাত্রিবাহী বাস ট্রাক অ্যাম্বুলেন্স ও লোকাল পরিবহনে দীর্ঘ সময় ধরে ডাকাতির ঘটনায় অনেকেই
স্বর্বস্ব হারিয়েছে। আহত হয়েছেন পরিবহনের চালক ও তার সহকারী। এতে রাতে সড়কে চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে এ ঘটনায় পুলিশ চুয়াডাঙ্গা ও মেহেরপুর এলাকা থেকে ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার করা
হয় ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও পোশাক।

১২ অক্টোবর জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গাংনীর ষানঘাট গ্রামের ওহিদুল ইসলাম মহিবুল তার বোন জোসনা খাতুন ও বড়ভাবী স্কুল শিক্ষক জাকিয়া খাতুন এলমাকে কুপিয়ে নৃশংসভাবে খুন করে।
ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। ঘটনার দিন সকালে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোন সালিশ বৈঠকে বসেন। এসময় রাগান্বিত হয়ে ওহিদুল ইসলাম মহিবুল এ
খুনের টনা ঘটায়।

বাজারদরের বিষয়টিও ছিল বেশ আলোচনায়। সবজিসহ সকল পন্যের দাম ছিল সাধারন মানুষের নাগালের বাইরে। বাজার নিয়ন্ত্রণে তেমন কোন পদক্ষেপ না থাকায় কৃত্রিম সংকটের অজুহাতে ব্যবসায়িরা সকল
পন্যের দাম বৃদ্ধি করে। সে সময় প্রশাসন বাজার দর নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার কথা জানালেও অজ্ঞাত কারনে তা করেন নি।

অপর একটি আলোচনা ছিল গাংনী বাজার বাসস্ট্যান্ড এলাকায় ফোরলেন বাস্তবায়ন। জেলা পরিষদ থেকে লীজ নেয়া যাত্রী ছাউনিতে ফলের দোকান করেন মেসার্স মালেক স্টোর। ব্যবসা প্রতিষ্ঠান না সরিয়ে
সরকারের নামে মামলা করায় ফোরলেন বাস্তবায়ন থমকে যায়। এনিয়ে মানব বন্ধন ও মিছিল মিটিং করেন স্থানীয় জনগন। পরে মালেক স্টোর স্থানান্তর হলেও আরেক ফল ব্যবসায়িকে হঠাতে পারেনি সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ। ফলে ফোরলেন বাস্তবায়ন এখনও সংকটে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।