জাবের হোসেন (ফটিকছড়ি প্রতিনিধি)
ফটিকছড়ি উপজেলার দক্ষিণ নানুপুর এলাকায় কৃষকের হাতে ধরা পড়লো বিরল ও বিপন্ন প্রজাতির এক প্রাণী। গতকাল বেলা দুইটার দিকে ধান কাটতে গিয়ে কয়েকজন কৃষকের হাতে ধরা পড়ে এই প্রাণীটি।
উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সুচয়ন চৌধুরী এর সাথে প্রাণীটি সম্পর্কে কথা বলে জানা যায়,
এই প্রাণীটির নাম গো বাঘা, বা বাঘরোল, মেছোবাঘ ও বলা হয়ে থাকে, এটি সাধারণ মাঝারি আকারের বিড়াল গোত্রীয় প্রাণী।
তিনি আরো জানান, এটি একটি বাচ্চা মেছোবাঘ যার ওজন অনেক কম, কারণ পরিপক্ক মেচো বাঘের ওজন (১২-১৬) কেজি হয়ে থাকে। বৈজ্ঞানিক নাম: Prionailurus, যা এশিয়ার জলাভূমি অঞ্চলে পাওয়া যায়। এটি প্রজাতির বিপন্ন তালিকাভুক্ত এবং স্থানীয়ভাবে বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। যা ২০০৮ সালের IUCN এর তথ্য অনুযায়ী বিপন্ন প্রজাতির প্রাণী।
এর আবাসস্থল মূলত জলাভূমি, নদীর তীর, ম্যানগ্রোভ বন এবং ধানক্ষেতে বাস করে।
এদের প্রধানত ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার কিছু অংশে পাওয়া যায়।
খাদ্যাভ্যাস:
এটি মাছ ব্যাঙ, কাঁকড়া, ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পাখি শিকার করে।
এরা রাতে শিকার করতে বেশি পছন্দ করে।
বর্তমানে এটিকে বনকর্মকর্তাদের সহায়তায় অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে