পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার স্বনামধন্য বিদ্যাপিঠ গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভবনে মাধ্যমিক শিক্ষকদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনতাসীর মামুনের সঞ্চালনায় সুশৃঙ্খলভাবে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হলেন রাজা মিয়া প্রধান শিক্ষক সুয়রি মাধ্যমিক বিদ্যালয় ও সাধারণত সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ উদয়ন মাধ্যমিক বিদ্যালয়।
বড়লেখায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ফলাফল প্রকাশ
বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় বিপুল উৎসাহ উদ্দীপনায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বড়লেখা পৌর এলাকার পানিধার আব্দুর রহমান কনভেনশন হলে সম্মেলনের আয়োজন করা হয়।…
১৭ আগস্ট ২০২৫