সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

হাসিনার মতো এমন পতন পৃথিবীর কোনো সরকারের হয়নি: ফজলুর রহমান

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকারের মতো এমন পতন পৃথিবীর কোনো সরকারের হয়নি। যে শাসক রক্তের সাগরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায়, তার সেই সিংহাসন রক্তের সাগরে ডুবে যায়। শেখ হাসিনাও তাই হয়েছে। বিএনপির এই প্রবীণ নেতা বলেন, শেখ হাসিনা যখন হাজার হাজার মানুষকে […]

হাসিনার মতো এমন পতন পৃথিবীর কোনো সরকারের হয়নি: ফজলুর রহমান

অ্যাডভোকেট মো. ফজলুর রহমান

নিউজ ডেস্ক

১৭ আগস্ট ২০২৪, ১৫:৪৫

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকারের মতো এমন পতন পৃথিবীর কোনো সরকারের হয়নি। যে শাসক রক্তের সাগরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায়, তার সেই সিংহাসন রক্তের সাগরে ডুবে যায়। শেখ হাসিনাও তাই হয়েছে।

বিএনপির এই প্রবীণ নেতা বলেন, শেখ হাসিনা যখন হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে। জেল-জুলুম দিয়েছে, তখন আমি বলেছিলাম, শেখ হাসিনা আপনার মত একজন মানুষ চলে যাবেন, মরে যাবেন এটা বড় কথা নয়; কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের কথা হলো, আপনি আপনার মহান পিতা নিয়ে ডুববেন। ৭৫ বছরের পুরোনো দল আওয়ামী লীগকে ডোবাবেন।

ফজলুর রহমান বলেন, সেনাবাহিনীর প্রধানের কৃপায় কোনো রকমে সেদিন প্রাণ নিয়ে হেলিকপ্টার করে দিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। আমি ভেবেছিলাম এ ঘটনার পর আপনার হয়ত শেখ হাসিনার শুভবুদ্ধির উদয় হবে। কিন্তু সেটা হয়নি। এখন উনি দিল্লিতে বসে দেশকে ডুবানোর চেষ্টা করছেন। আবারও দিল্লির হাতে এদেশকে তুলে দিতে চাচ্ছেন। অথচ এই দিল্লি দীর্ঘদিন ধরে হাসিনা কাঁধে ভর করে বাংলাদেশকে একটি সাব-অর্ডিনেট কান্ট্রিতে পরিণত করে রেখেছে। আবার সেই দিল্লির ক্রীড়নক হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরা ক্ষমতায় বসার দুঃস্বপ্ন দেখছেন।

সাবেক এই এমপি বলেন, যে আন্তর্জাতিক আদালতে অন্যদের বিচার করা হয়েছিল, আজ সেই আদালতে গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ অন্যদের বিচার করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ, সেই মুক্তিযুদ্ধ যখন বৃথা হতে বসেছিল তখন এ দেশের সন্তানরা আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে। বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়ে বুকের তাজা রক্ত দিয়ে এ বিজয় ছিনিয়ে এনেছে। এই যুদ্ধে যারাই রক্ত দিয়েছে তারাই হলো প্রকৃত মুক্তিযোদ্ধা, যারা শহীদ হয়েছে তারা হলো এ জাতির বীরশ্রেষ্ঠ। এখনও অনেক বীর শ্রেষ্ঠ বেঁচে আছেন। তারা শেখ হাসিনা এ স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবেন।

ভারতকে উদ্দেশে তিনি বলেন, মালদ্বীপের ৫ কোটি মানুষের দাবির মুখে ভারতীয় সেনারা ফিরে আসতে বাধ্য হয়েছে। আর আমরা তো ১৮ কোটি। ইতিহাস থেকে শিক্ষা নিন; বাঙালি জাতি কখনই দিল্লির অধীনতা মানেনি। এখনও নেবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করে বিএনপির এই নেতা বলেন, বিনা অপরাধে যেন কাউকে সাজা দেওয়া না হয়। আবার যারা অপরাধ করেছে বলে ধরা পড়বে তাদেরকেও যেন আইনে বাহিরে বিচার না হয়।

দেশের মানুষের প্রতি আহ্বান রেখে ফজলুর রহমান বলেন, দেশ এখন নতুন দিকে যাত্রা শুরু করেছে। প্রশাসন, বিচার বিভাগসহ অন্যন্যা সক বিভাগ থেকে চোর, দুর্নীতিবাজ, দলদাসদের বের করে ফ্রেশ একটা অ্যাডমিনিস্ট্রেশন ও ফ্রেশ একটা রাজনীতি আনার চেষ্টা করা হচ্ছে। আপনার তার পক্ষে আসুন। আমাদের আর পেছনে ফিরে তাকানোর সময় নেই।

 

 

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬০

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২২

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২২

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২২