জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর দাবি করেছেন, কারাগারে থাকা আওয়ামী লীগের নেতাদের রাতের বেলা গাড়িতে করে বাইরে নিয়ে যাওয়া হতো এবং ভোরে আবার কারাগারে আনা হতো।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন। অসুস্থতার কারণে তানভীর নিজে বক্তব্য দিতে না পারায় তার লিখিত বক্তব্য পড়ে শোনান এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।
তানভীর অভিযোগ করেন, কারাগারে থাকা আওয়ামী লীগের নেতারা বিশেষ সুবিধা পেতেন। তারা নিয়মিত ফোনে কথা বলতেন, ভালো খাবার খেতেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতেন। রাতের বেলা তাদের কারাগারের বাইরে নেওয়ার বিষয়টি তিনি নিজে দেখেছেন বলেও দাবি করেন।
এ ছাড়া কারাগার ও রিমান্ডে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তানভীর। তার দাবি, নির্যাতনের কারণে বর্তমানে তিনি গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
সাইবার সুরক্ষা আইনের মামলায় গত ৫ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর তিনি বগুড়ায় কারাগারে ছিলেন। পরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন এবং গত ১৫ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান।
সংবাদ সম্মেলনে তানভীরের অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের বক্তব্য