মাসুম হোসেন , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা মেলা-২০২৬’ শুরু হয়েছে।
(৩১ শে আগস্ট সোমবার) বিকালে শাহজাদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় পোশাক, হস্তশিল্প, খাবার ও প্রসাধনীসহ বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এমেলায় মোট ২৮ টি স্টল বসেছে।
আয়োজকেরা জানান, এই মেলার মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের শক্তিশালী করা, নতুন উদ্যোক্তা তৈরি করা এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ করা।
তারা আরও জানান, এই আয়োজনটি উদ্যোক্তাদের নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিচ্ছে।
মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, শাহজাদপুর সরকারি কলেজের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, কৃষি অফিসার আব্দুল আল মামুন, ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল আল সাফায়েত আদিব, শহিদুল প্রমুখ।