রাশিমুল হক রিমন, নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় আমতলীতে বাংলাদেশ জমিয়াতে আইম্মায়ে, যুব ও ছাত্র হিজবুল্লাহ আমতলী উপজেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সাকিব প্লাজার সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল্লাহ মার্টের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে হযরত মুহাম্মদ (সা.)-এর কর্মময় জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভী মো. ইউসুফ সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাওলানা মো. শফিকুল ইসলাম, মাওলানা মো. আনিচুর রহমান, মাওলানা মো. রুহুল আমিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মো. আব্দুল্লাহ আল মোমেন নিজাম ও সাবেক কাউন্সিলর মো. মেনহাজসহ অনেকে।
আলোচনা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন আমড়াগাছিয়া খানকার মুদির মাওলানা তাসলিম উদ্দিন।