কেয়ামত হয়ে গেলেও বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শনিবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের উচিত সরকারকে সহযোগিতা করা। তিনি বলেন, এখনই আন্দোলন-সংগ্রামে না গিয়ে আরও কয়েক বছর পর রাজনৈতিক কর্মসূচি দেওয়া যেতে পারে। তার ভাষায়, জনগণ সরকারকে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে। তাই কোনোভাবেই পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো চাইলে সরকারকে চাপের মধ্যে রাখতে পারে, তবে এ জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করা উচিত। এখন সংসদে বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে আলোচনা ও বিতর্কের মাধ্যমে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
নুর বলেন, দেশের অভ্যন্তরে যত বেশি জাতীয় ঐক্য বজায় থাকবে, সরকার তত শক্তিশালীভাবে দেশকে এগিয়ে নিতে সক্ষম হবে।
বিরোধী দলগুলোর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, কিছু রাজনৈতিক নেতা একদিকে রাষ্ট্রপতিকে স্বাগত জানাচ্ছেন, এমনকি ঘনিষ্ঠতাও দেখাচ্ছেন; অন্যদিকে বাইরে এসে তার সমালোচনা করছেন।
তিনি দাবি করেন, শুরুতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মনে হলেও পরে তাদের অনেকের জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছে। তাঁর মতে, এটি ছিল তাদের ‘গুপ্ত রূপ’।