মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের পৃথক অভিযানে ১৪৪ পিস ইয়াবা, ১ গ্রাম হিরোইন এবং অনলাইন জুয়াচক্রের ৩টি দামি স্মার্টফোনসহ চারজনকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
(১৬ ও ১৭ আগস্ট ) শাহজাদপুর থানা পুলিশ দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার ও এসব মালামাল উদ্ধার করে। ১. বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার।
শাহজাদপুর থানার এসআই (নিঃ) মোঃ এরশাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ১৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকার বিসিক বাসস্ট্যান্ড ও সংলগ্ন মুদি দোকানের সামনে অভিযান চালায়। অভিযানে ধৃত আসামী:
মোঃ শিহাব হোসেন (২০), পিতা- মোঃ সরোয়ার হোসেন, সাং- দ্বারিয়াপুর (বড়বাড়ী মসজিদ), থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১৪.০৪ গ্রাম) উদ্ধার ও জব্দ করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
২. কান্দাপাড়া শক্তি ফাউন্ডেশনের সামনে অনলাইন জুয়াচক্রের ২ সদস্য গ্রেফতার
অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইটে জড়িত থাকার অভিযোগে কান্দাপাড়া শক্তি ফাউন্ডেশন শাহজাদপুর শাখার সামনের পাকা রাস্তা থেকে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ১৭ আগস্ট রাত আনুমানিক ০০:৩০ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: ১. মোঃ রকি (২৪), পিতা- মোঃ তারা মিয়া, সাং- দ্বারিয়াপুর লম্বাপাড়া।
২. মোঃ সবুজ শেখ (২৩), পিতা- আব্দুর রহমান, সাং- কান্দাপাড়া।
অভিযানকালে অজ্ঞাতনামা আরও ১০-১২ জন জুয়ারি পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের নিকট থেকে Samsung Galaxy S23 Ultra, iPhone 17 Pro Max, এবং Redmi Note 13—এই ৩টি দামী স্মার্টফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফোনে 1xBet ও Kg999 অ্যাপসহ ভার্চুয়াল বেটিং ও ক্যাসিনো অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ অনলাইন জুয়া খেলা ও লেনদেনের পর্যাপ্ত আলামত/স্ক্রিনশট পাওয়া গেছে। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।
৩. দিঘুরুলিয়া এলাকায় হিরোইনসহ ১ নারী গ্রেফতার ১৬ আগস্ট রাত ২০:৪০ ঘটিকায় এসআই (নিঃ) মোহাম্মদ এরফাজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দিঘুরুলিয়া বাসস্ট্যান্ড ও দ্বারিয়াপুর এলাকায় অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
মোছাঃ খোদেজা বেগম খোদে (৫০), স্বামী- মোঃ শরীফ শেখ, সাং- দ্বারিয়াপুর (বাজারপাড়া), থানা- শাহজাদপুর।
মোছাঃ আজমী খাতুনের সহায়তায় তার দেহ তল্লাশি করে ১টি প্যাকেটে মোট ০১ গ্রাম হিরোইন উদ্ধার ও পরিমাপপূর্বক জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে পূর্বেও তার বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদক ও অবৈধ জুয়ামুক্ত করতে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে ও টহল ডিউটি নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।