ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, ‘সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে’ আগ্রাসীদের বিরুদ্ধে দ্রুত জবাব দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ আইআরজিসির জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
এই ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের দাবি করা ইরানের বিভিন্ন স্থাপনায় রাতভর বিমান হামলার পর। মার্কিন হামলার পর ইরানের কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহর এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
হামলার পর আইআরজিসি জানায়, তারা আগ্রাসনের জবাব দেবে এবং হামলাকারীদের শাস্তি দেওয়া হবে। তবে সম্ভাব্য পাল্টা হামলার ধরন বা লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে বুধবার (২৯ জুলাই) রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালানোর কথা জানায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রাত ৮টা থেকে অভিযান শুরু হয়।
সেন্টকমের দাবি, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর আগের দিন ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবেই এ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। সাম্প্রতিক এ পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?