বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম মঙ্গলবার (২৮ জুলাই) সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দুই বাহিনীর প্রধান পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় সেনাবাহিনী প্রধান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাঁর সফল নেতৃত্ব ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এর আগে সেনাসদরে পৌঁছালে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ দুই বাহিনীর মধ্যে বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়কে প্রতিফলিত করে।