ভারতে প্রশ্নপত্র ফাঁস ইস্যু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে, শনিবার (২৫ জুলাই) এক ভিডিও বার্তায় সিজিপি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক জানান, তার টাইফয়েড ধরা পড়েছে। শারীরিক অসুস্থতার মধ্যেও আন্দোলনের মূল দাবি পরিবর্তন হবে না (শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ) এবং দেশব্যাপী আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিজিৎ।
ভিডিও বার্তায় অভিজিৎ বলেন, ‘আমার টাইফয়েড ধরা পড়েছে। কিন্তু ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত এই লড়াই চলবে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।’
এর আগে জ্বরে আক্রান্ত হয়ে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও, তার দল সারা দেশে আন্দোলন চালিয়ে যায়। তবে, নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি আর বিস্তারিত কিছু জানাননি।
দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া সমর্থকদের ধন্যবাদ জানিয়ে দীপকে বলেন, সারা দেশে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেওয়া সব ককরোচ কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই আন্দোলন সফল করার জন্য সবাইকে অভিনন্দন।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) দীপক জানিয়েছিলেন, কেন্দ্র সরকারের সঙ্গে ভবিষ্যতে যেকোনো আলোচনা অবশ্যই নিরপেক্ষ কোনো স্থানে অনুষ্ঠিত হতে হবে।
তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সরকারের সঙ্গে বৈঠক হলে তা নিরপেক্ষ স্থানে হতে হবে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য নয়।
এর আগে সিজেপির প্রতিনিধিরা কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক করেন। সিজেপির দাবি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সরকার শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে।
এদিকে, জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে চলমান বিক্ষোভের মধ্যেই ৪৭ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে দেশটির ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?