অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখে নিজের ‘ভালো অনুভূতি’ হয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। উত্তর গাজা সফরের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উত্তর গাজার বর্তমান পরিস্থিতি দেখে তাঁর অনুভূতি কী—এমন প্রশ্নের জবাবে কাটস বলেন, “একটি ভালো অনুভূতি, তাই নয় কি?”
তিনি দাবি করেন, গাজার বর্তমান পরিস্থিতি কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি ইসরায়েলের পরিকল্পিত সামরিক নীতির অংশ। তাঁর ভাষ্য, এই কৌশলের লক্ষ্য হলো ইসরায়েলের নিরাপত্তার জন্য বিদ্যমান হুমকিগুলো স্থায়ীভাবে মোকাবিলা করা।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, অতীতে ইসরায়েলি বাহিনী গাজায় সাময়িক অভিযান চালিয়ে সেনা প্রত্যাহার করত। তবে বর্তমান কৌশলে পরিবর্তন এসেছে। তাঁর দাবি, এখন সেনাবাহিনী গাজার ভেতরে অবস্থান করছে, সশস্ত্র গোষ্ঠীগুলোকে পিছু হটতে বাধ্য করা হয়েছে এবং বহু স্থাপনা ধ্বংস করা হয়েছে।
কাটস আরও জানান, দীর্ঘমেয়াদি সামরিক পরিকল্পনার অংশ হিসেবে গাজা উপত্যকার ভেতরে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে তিনটি নতুন সামরিক আউটপোস্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এদিকে গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতির পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?