একদিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরে তার সঙ্গে মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল থাকবে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সফরকালে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
এছাড়া পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে দুই দেশের সম্পর্কের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা হবে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক সংযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
ইরানের প্রেসিডেন্ট হিসেবে এটি পেজেশকিয়ানের দ্বিতীয় পাকিস্তান সফর। ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দুই দেশের চলমান কূটনৈতিক সম্পৃক্ততার ধারাবাহিকতায় এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও এ সফর নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?