নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশু সহ ১০জন আহত হয়েছেন। আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে জলাতঙ্কের ঠিকা না থাকায় রোগীর স্বজনরা পড়েছেন ভোগান্তিতে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাসকা বাজার, আলমপুর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার মাসকা গ্রামের ঝর্ণা আক্তার (২৩), সুলতানা (৭), রিয়াদ (১৭), ইনচান (৫০), বীনা (৫০) ও রাইসা (৪)। তারা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাসকা বাজার, আলমপুর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে কয়েকটি কুকুর হঠাৎ করে কামড়াতে শুরু করে। এ সময় ১০জনের বেশি নারী ও শিশু সহ বয়স্কদের কে কামড়ে আহত করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে ৬জন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসট মেডিক্যাল অফিসার ডা.রিফাত জানান, কুকুরের কামড়ে ১০জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কুকুরের কামড়ের ভ্যাকসিন না থাকায় হাসপাতা থেকে দেওয়া যায়নি। জেলা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে তাদের পরামর্শ দেওয়া হয়েছে।