নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তি মোঃ খেজমত আলী( ৫০) উপজেলার আঁচড়া খালি গ্রামের মৃত মাজম আলীর ছেলে। আহত মোঃ রফিকুল ইসলাম (৪২) একই গ্রামের মৃত সমসের আলীর ছেলে।
তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাহারা দুজনই ভাংরিমালের ব্যবসায়ী। ট্র্যাকটি আটক করা হয়েছে। আটককৃত ট্রাকটির রেজিঃ নং ড-১৪-২৪৩২।
রবিবার ( ২৪ মে) দুপুর ১ টার দিকে নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের আঁচড়খালি গ্রামে রাস্তার উপরে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তাহারা দুইজনেই ভাংরির ব্যবসায়িক ভ্যানে করে গ্রামগঞ্জ হতে ভাংরি মালামাল ক্রয় করে নিজ বাড়ি আসার পথে আচঁড়াখালি পৌঁছলে বিপরীত দিক হতে আসা ট্র্যাক উক্ত ভ্যানের উপরে তুলে দিয়ে ট্র্যাকটি পালিযে যায়।
ভ্যানের চালক খেজমত ট্র্যাকের চাকায় পিষ্ট হযে ঘটনাস্থলেই মৃত্যবরণ করেন এবং ভ্যানে থাকা মোঃ রফিকুল ইসলাম গুরত্বর আহত হয়।স্থানীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। সংবাদ পেয়ে দ্রত ঘটনাস্থলে নলডাঙ্গা থানার অফিসার ফোর্স ও ফায়ার সার্ভিস উপস্থিত হন এবং পিষ্ট হওয়া লাশ বর্তমানে পুলিশ হেফাজতে আছে।
উক্ত ট্র্যাকটি স্থানীয় লোকজন পাটুল বাজার হতে আটক করেন এবং ড্রাইভার পলাতক।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটককৃত ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়। দুর্ঘটনায় পালাতক ট্রাক ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।