বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মেহেরপুরের পল্লীতে বোমা আতঙ্ক

মজনুর রহমান , মেহেরপুরঃ মেহেরপুরের গ্রামে গ্রামে আতঙ্ক ছড়াচ্ছে স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু, সঙ্গে চাঁদা দাবি করে হত্যার হুমকি দিয়ে লেখা চিরকুট আর কাফনের কাপড়| চলতি মে মাসে গাংনীর বিভিন্ন স্থানে চাঁদার দাবীতে বোমা, চিরকুট ও কাফনের কাপড় রেখে যাওয়ার ঘটনায় এ নিয়ে এই উপজেলার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে| তবে পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে […]

মেহেরপুরের পল্লীতে বোমা আতঙ্ক

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২১ মে ২০২৬, ০১:২২

মজনুর রহমান , মেহেরপুরঃ

মেহেরপুরের গ্রামে গ্রামে আতঙ্ক ছড়াচ্ছে স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু, সঙ্গে চাঁদা দাবি করে হত্যার হুমকি দিয়ে লেখা চিরকুট আর কাফনের কাপড়| চলতি মে মাসে গাংনীর বিভিন্ন স্থানে চাঁদার দাবীতে বোমা, চিরকুট ও কাফনের কাপড় রেখে যাওয়ার ঘটনায় এ নিয়ে এই উপজেলার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে| তবে পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে|

পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ৩ মে গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে মাথাভাঙ্গা নদীর পাড়ে একটি ˆবদ্যুতিক খুঁটির পাশে লাল স্কচটেপে মোড়ানো একটি বোমা উদ্ধার করে পুলিশ| ওই গ্রামে এর আগে বেশ কয়েকটি বোমাসহ চিরকুট উদ্ধার করেছে পুলিশ|

গত ৬ মে সকালে গাংনীর সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামের হাজিপাড়ায় সানোয়ার হোসেন পলাশের বাড়ির গেট থেকে কালো স্কচটেপে মোড়ানো একটি বোমা উদ্ধার করে পুলিশ| এ বিষয়ে সানোয়ার হোসেন বলেন, বোমা গায়ে লেখা ছিল ‘হাত দিলেই ব্রাস্ট|’ তবে কে বা কারা, বোমা রেখেছে তিনি তা জানাতে পারেননি|

১৭ মে রবিবার সকালে একই উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা হাজিপাড়া এলাকায় বোমা, কাফনের কাপড় ও ৫ লাখ টাকা চাঁদার দাবি করা চিরকুট স্থানীয়দের চোখে পড়ে| দুর্বৃত্তরা ওই গ্রামের ইউসুফ আলীর বাড়ির প্রবেশপথে এসব রেখে যায়| ইউসুফের পরিবারের সদস্যরা এসব বস্তু দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে জানান| পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে| 

১৮ মে সোমবার সকালে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বাবলু মিয়ার মুদি দোকানের সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু ও এর সঙ্গে গ্রামের ১৮ বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখ করে হত্যার হুমকিসংবলিত চিরকুট উদ্ধার করে পুলিশ| লাল স্কচটেপে মোড়ানো বোমা ও চিরকুট দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন| ইতোপূর্বে ওই দোকানের সামনে ৪ থেকে ৫ বার বোমা ও চিরকুটের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে| 

২০ মে বুধবার সকালে চরগোয়ালগ্রামে আতিকুল ইসলাম হানিফ মন্ডলের বাড়ির প্রবেশ পথের সামনে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ৷ গাংনীর কুমারী ডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই কামরুজ্জামান জানান, বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা| পরে ঘটনাস্থল থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট পলিথিন ব্যাগে রাখা অবস্থায় পাওয়া যায়৷ সেটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে নিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে৷

পুলিশ ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, বিগত কয়েক মাসের ব্যবধানে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ২০টির কাছাকাছি বোমা ও হুমকি দেওয়া চিরকুট কিংবা কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে| একের পর এক এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে| তবে গাংনী এলাকায় বোমা রেখে যাবার ঘটনাটি বেশি|

মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক বলেন, উদ্ধার করা বস্তুগুলো বোমা কি না, সেটি পুলিশ এখনো জানাতে পারেনি| প্রকৃত অর্থে সেগুলো কী? সেটি না জানতে পারলে আতঙ্ক কমবে না| তবে একের পর এক এ ধরনের ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড মাথাচাড়া দেওয়ার ইঙ্গিত দিচ্ছে|

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, বিষয়টি তদন্তাধীন| এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে| এসব বিষয়ে মেহেরপুর জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি|

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।