মোঃ সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
১৯ মে ২০২৬ সকাল ১০:০০ দিকে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপারের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কল্যান সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ পুলিশ সুপার এর নিকট বিভিন্ন বিষয়ে তাদের দাবি দাওয়া ও প্রস্তাবনা উত্থাপন করেন। পুলিশ সুপার উত্থাপিত দাবি দাওয়া ও প্রস্তাবনাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভা শেষে দুপুর ১২:০০ টার দিকে পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার অপরাধ নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভার সভাপতি পুলিশ সুপার আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে পশুর হাট সংলগ্ন রাস্তায় যান চলাচল নির্বিঘ্ন রাখতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিক-নির্দেশনা প্রদান করেন। পশুর হাট কেন্দ্রিক যেকোন চাঁদাবাজি, ছিনতাই ও মলমপার্টির দৌরাত্ম্য প্রতিরোধে জেলা পুলিশের সকলকে তাদের নিজেদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন।
সভায় এপ্রিল২০২৬ মাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়।