মেহেরপুর প্রতিনিধি :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল গোলাম হোসেন (৪৬) নামের এক রিক্সা চালকের| মঙ্গলবার রাত ৮ টার দিকে মেহেরপুর শহরের শেখপাড়ায় এ ঘটনা ঘটে| সে ঐ এলাকার রেহেসান আলীর ছেলে|
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, সামিরুল ইসলাম কালু ও রিক্সা চালক গোলাম হোসেন সম্পর্কে খালাতো ভাই| গেল ২ মে গোলাম বাড়ির ফেরার পথে রিক্সার আঘাতে প্রতিবেশি বন্যা খাতুনের প্রাচীর ভেঙ্গে যায়| এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডতা শুরু হয়| পরে প্রাচীর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি| কথামতো পরদিন প্রাচীর নির্মাণ করে দেন গোলাম হোসেন| তবে টিনের ফটকটি লাগাতে পারেননি|
মঙ্গলবার সন্ধ্যার দিকে রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হলে বন্যা খাতুন তার পথ রোধ করে| শুরু হয় তাদের মধ্যে বাক-বিতন্ডতা| এক পর্যায়ে বন্যা খাতুন ডেকে আনেন কালুকে| কথা কাটাকাটির এক পর্যায়ে কালুর হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে গোলাম হোসেনকে এলোপাতাড়ি কোপাতে থাকে|
এতে গুরুতর আহত হন তিনি| তার চিৎকারে ছুটে আসেন তার স্ত্রী আলেয়া খাতুন ও প্রতিবেশীরা| দ্রুত তাকে উদ্ধার করে নেওয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে| এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
নিহতের স্ত্রী আলেয়া খাতুন জানান, বন্যার পরকিয়ার বলি হলো তার ¯ গোলাম হোসেন| কোন কারণ ছাড়ায় বন্যা তার ¯^ামীর উপর আক্রমন চালায়| আর তার ডাকে সাড়া দেয় পরকিয়া প্রেমিক সামিরুল ইসলাম কালু| খালাতো ভাই হয়েও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় | এর সুষ্ঠু বিচার চান তিনি| দুই মেয়ের সংসার তার| ¯^ামীকে হারিয়ে চোখে অন্ধকার দেখছেন তিনি|
ওসি বলেন, আসামীকে আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে| দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনা হবে|