রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

মির্জা আব্বাসের সম্পদের পরিমান ৫৩ কোটি ১৬ লাখ, ছেলের সাড়ে ৬৬ কোটি

রাজনীতির মাঠে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত হলেও সম্পদের পরিমাণে বাবাকে ছাড়িয়ে গেছেন তাঁর ছেলে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর তুলনায় তাঁর বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাসের সম্পদের পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা বেশি। হলফনামা অনুযায়ী, মির্জা আব্বাসের নিজের […]

মির্জা আব্বাসের সম্পদের পরিমান ৫৩ কোটি ১৬ লাখ, ছেলের সাড়ে ৬৬ কোটি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ জানুয়ারী ২০২৬, ১৪:৩২

রাজনীতির মাঠে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত হলেও সম্পদের পরিমাণে বাবাকে ছাড়িয়ে গেছেন তাঁর ছেলে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর তুলনায় তাঁর বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাসের সম্পদের পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা বেশি।

হলফনামা অনুযায়ী, মির্জা আব্বাসের নিজের ঘোষিত সম্পদের পরিমাণ ৫৩ কোটি ১৬ লাখ টাকা। অন্যদিকে তাঁর ছেলে মির্জা ইয়াসির আব্বাসের একক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি ৬৪ লাখ টাকা। পারিবারিক হিসাবে স্ত্রী ও সন্তানদের সম্পদ যোগ করলে মির্জা আব্বাস পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৪৫ কোটি টাকায় পৌঁছেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মির্জা আব্বাস নির্বাচন কমিশনে মনোনয়নপত্র ও হলফনামা দাখিল করেছেন।

নগদ অর্থ ও ব্যাংক জমা

হলফনামার তথ্যে দেখা যায়, মির্জা আব্বাসের হাতে নগদ রয়েছে ২ কোটি ৫১ লাখ টাকা এবং ১ লাখ ২ হাজার ৮৭৫ মার্কিন ডলার। তাঁর স্ত্রী আফরোজা আব্বাসের হাতে নগদ রয়েছে ১ কোটি ১০ লাখ ৪২ হাজার টাকা ও ৬৮ হাজার ৯৬০ মার্কিন ডলার।
ব্যাংক হিসাবে মির্জা আব্বাসের নামে জমা আছে ৭১ লাখ ৪৩ হাজার ৯১৯ টাকা এবং তাঁর স্ত্রীর নামে রয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৫৯৯ টাকা। পাশাপাশি মির্জা আব্বাসের নামে ৩ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার টাকা এবং স্ত্রীর নামে ৩২ লাখ ৬৬ হাজার টাকার স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে।

শেয়ার ও বিনিয়োগ

ব্যবসায়ী পরিচয়ে মির্জা আব্বাসের বড় বিনিয়োগ ব্যাংকিং খাতে। তাঁর নামে ঢাকা ব্যাংকের ৫১ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার রয়েছে। বিও অ্যাকাউন্টে বিনিয়োগের পরিমাণ ৬ কোটি ৫৫ লাখ টাকার বেশি। তাঁর স্ত্রী আফরোজা আব্বাসের নামেও ঢাকা ব্যাংকের ৩১ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার রয়েছে।

যানবাহন, অলংকার ও আগ্নেয়াস্ত্র

হলফনামায় উল্লেখ করা হয়েছে, মির্জা আব্বাসের দুটি গাড়ির মূল্য ২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। অলংকার বাবদ নিজের নামে ৩০ লাখ এবং স্ত্রীর নামে ২২ লাখ টাকার স্বর্ণের তথ্য রয়েছে।
এ ছাড়া তাঁর নিজের নামে তিনটি আগ্নেয়াস্ত্র (মূল্য ৪ লাখ ১০ হাজার টাকা) এবং স্ত্রীর নামে দুটি আগ্নেয়াস্ত্র (মূল্য ২ লাখ ৬৬ হাজার টাকা) রয়েছে। ঘরে থাকা আসবাবপত্রের মূল্য ২০ লাখ টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ২২ লাখ টাকা দেখানো হয়েছে।

জমি ও ফ্ল্যাট

মির্জা আব্বাস হলফনামায় জানিয়েছেন, তাঁর কোনো কৃষিজমি নেই। তবে ১৮ লাখ ৫ হাজার টাকার অকৃষি জমি এবং যৌথ মালিকানায় ৯৪ লাখ ৮১ হাজার টাকার জমি রয়েছে। উত্তরাধিকার সূত্রে তিনি ৬ হাজার ১০৬ বর্গফুটের একটি ভবন, ৬টি ফ্ল্যাট, ২টি পার্কিং এবং একটি ভবনের ৮ হাজার ৩০ বর্গফুট ফ্লোর স্পেসের মালিক।

আয় ও আয়কর

হলফনামা অনুযায়ী, মির্জা আব্বাসের বার্ষিক আয় ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ১৩৩ টাকা। এর বিপরীতে তিনি আয়কর দিয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ৬০২ টাকা।

স্ত্রী ও সন্তানদের সম্পদ

স্ত্রী আফরোজা আব্বাসের মোট সম্পদের পরিমাণ ২০ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার টাকা। তাঁর বার্ষিক আয় ৪৪ লাখ ৩৭ হাজার টাকা।
ছেলে মির্জা ইয়াসির আব্বাসের মোট সম্পদ ৬৬ কোটি ৬৪ লাখ ১৮ হাজার টাকা এবং বার্ষিক আয় ৬ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকা।
মেয়ে নাবিলা মির্জার মোট সম্পদ ৬ কোটি ৪২ লাখ ৭৭ হাজার টাকা এবং বার্ষিক আয় ৪৫ লাখ ৫২ হাজার টাকা।

ঋণ ও মামলা

হলফনামায় উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ব্যাংকে মির্জা আব্বাস ও তাঁর স্ত্রীর নামে মোট প্রায় ২৫ কোটি টাকার ঋণ রয়েছে। তবে কোনো সরকারি পাওনা নেই। শিক্ষাগত যোগ্যতায় স্নাতক উল্লেখ করা এই নেতার বিরুদ্ধে বর্তমানে মোট ৩২টির মতো মামলা বিচারাধীন রয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩৪

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩৪

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩৪