বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ইউরোপের বাজারে একটি নতুন ইরানি উপন্যাস প্রকাশ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে তিনটি বইয়ের প্রশংসাপত্র প্রদানের অনুষ্ঠান, বেলগ্রেডের বাজারে ইরানি উপন্যাস ‘ফারাঙ্গিস’ এর অনুবাদ প্রকাশ এবং মালয়েশিয়ায় ‘ইহুদিবাদের সমাপ্তি ও ইসরাইলের পতন’ শীর্ষক বই প্রকাশ ছিল চলতি সপ্তাহে ইরানের সাংস্কৃতিক অঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ খবর। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেয়ী যে তিনটি বইয়ের জন্য প্রশংসাপত্র লিখেছেন সেগুলো হচ্ছে, ‘বিশ […]

নিউজ ডেস্ক

২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৫

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে তিনটি বইয়ের প্রশংসাপত্র প্রদানের অনুষ্ঠান, বেলগ্রেডের বাজারে ইরানি উপন্যাস ‘ফারাঙ্গিস’ এর অনুবাদ প্রকাশ এবং মালয়েশিয়ায় ‘ইহুদিবাদের সমাপ্তি ও ইসরাইলের পতন’ শীর্ষক বই প্রকাশ ছিল চলতি সপ্তাহে ইরানের সাংস্কৃতিক অঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ খবর।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেয়ী যে তিনটি বইয়ের জন্য প্রশংসাপত্র লিখেছেন সেগুলো হচ্ছে, ‘বিশ বছর ও তিন দিন’, ‘তোমার সঙ্গে রয়েছি’ এবং ‘মাজিদ বারবারি’। সম্প্রতি ইরানের রাজধানী তেহরানের ‘বাহমান’ প্রকাশনা সংস্থায় এক অনুষ্ঠানে ওই প্রশংসাপত্রগুলো উন্মোচন করা হয়।

পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, বিশ বছর ও তিন দিন শীর্ষক বইটিতে শহীদ ইরানি যুবক সাইয়্যেদ মোস্তফা মূসাভির জীবনী ও সাহসিকতা তুলে ধরা হয়েছে। ‘তোমার সঙ্গে রয়েছি’ বইটিতে রয়েছে অপর ইরানি শহীদ মোর্তজা আব্দুল্লাহিরর জীবনের নানা ঘটনা এবং ‘মাজিদ বারবারি’ বইটিও লেখা হয়েছে ২৮ বছর বয়সি ইরানের আরেক শহীদ মাজিদ কোরবানখানির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে।

আর্মেনিয়ায় ইরানের দু’টি শিশুতোষ বই প্রকাশের অনুষ্ঠান

সম্প্রতি মধ্য এশিয়ার দেশ আর্মেনিয়ায় দু’জন ইরানি লেখকের লেখা দু’টি শিশুতোষ বই প্রকাশিত হয়েছে। এর একটি বইয়ের নাম ‘দৈত্যর ছায়া’ যেটি লিখেছেন আব্বাস জাহাঙ্গিরিয়ান এবং অপরটির নাম ‘প্রতি বুধবারের জন্য ঘণ্টা’ যেটি লিখেছেন ফরহাদ হাসানজাদে।

আর্মেনিয়ার শিশুতোষ বইয়ের পাবলিক লাইব্রেরির সহযোগিতায় বই দু’টি প্রকাশ করেছে আর্মেনিয়াস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্র। ফার্সি ভাষায় লিখিত বই দু’টি আর্মেনীয় ভাষায় অনুবাদ করেছেন দেশটির প্রখ্যাত অনুবাদক গিওর্গ আসাতুরিয়ান। ইরান ও আর্মেনিয়ার জনগণের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষ্যে বই দু’টি প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।

বেলগ্রেডের প্রকাশনা বাজারে ইরানি উপন্যাস ‘ফারাঙ্গিস’ প্রকাশ

সার্বিয়ার প্রকাশনা সংস্থা ‘অ্যাগনোসিয়া’ সম্প্রতি ইরানি উপন্যাস ‘ফারাঙ্গিস’ প্রকাশ করেছে।

বইটির লেখক ফারাঙ্গিস হায়দারপুর তার উপন্যাসে ইরানের পশ্চিম সীমান্তে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের নেতৃত্বাধীন আগ্রাসনের দিনগুলোর ঘটনাবলী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বইটি সার্ব ভাষায় অনুবাদ করেছেন দেশটির প্রখ্যাত অনুবাদক নারমিন হুজিচ।

তাঞ্জানিয়ায় ‘শিরাজি বংশ’ বইয়ের প্রকাশনা উৎসব

সম্প্রতি তাঞ্জানিয়ার ইরানি সাংস্কৃতিক কেন্দ্র ‘শিরাজি বংশ’ শীর্ষক একটি বই প্রকাশ করেছে।

বইটিতে চারটি অধ্যায় রয়েছে এবং এগুলোতে ‘ইরান ও পূর্ব আফ্রিকার মধ্যে সম্পর্কের পটভূমি’, ‘পূর্ব আফ্রিকায় শিরাজিদের অভিবাসন’, ‘তানজানিয়ায় শিরাজিদের দৃশ্যমান ও অদৃশ্য ঐতিহ্য’ এবং ‘উপসংহার’ বর্ণিত হয়েছে। মূল বইটি ফার্সিতে লেখা হলেও তাঞ্জানিয়ায় এটি ইংরেজি ভাষায় মুদ্রিত ও প্রকাশিত হয়েছে।

মালয়েশিয়ায় ‘ইহুদিবাদের সমাপ্তি ও ইসরাইলের পতন’ শীর্ষক বই প্রকাশ

পার্সটুডে- সম্প্রতি মালয়েশিয়াস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ‘ইহুদিবাদের সমাপ্তি ও ইসরাইলের পতন’ শীর্ষক একটি বই প্রকাশিত হয়েছে। বইটি সংকলন করেছেন মালয়েশিয়ার ফাউন্ডেশন অন ইসলামিক অর্গানাইজেশনস কনসালটেটিভ কাউন্সিলের (মাপিম) চেয়ারম্যান আজমি আব্দুল হামিদ।

অভ্যন্তরীণভাবে ইহুদিবাদী ইসরাইলের ধসে পড়ার সম্ভাব্য কারণ নিয়ে বিশ্বের প্রখ্যাত চিন্তাবিদরা যেসব নিবন্ধ রচনা করেছেন বইটি মূলত সেসব নিবন্ধের সংকলন। পার্সটুডে ফার্সির রিপোর্ট অনুযায়ী, মালয়েশিয়াস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্র এবং মালয়েশিয়ার ফাউন্ডেশন অন ইসলামিক অর্গানাইজেশনস কনসালটেটিভ কাউন্সিলের (মাপিম) যৌথভাবে বইটি প্রকাশ করেছে।

সূত্রঃ পার্সটুডে

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৩

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৩

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৩

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৩