মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নির্বাচন প্রশ্নে কোন আপোষ নয় : মিজানুর রহমান মিনু

মোঃ জয়নাল আবেদিন জয়  আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষনা করেছেন। এরমধ্যে শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে এক সভায় বিএনপির মহাসচিব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল প্রার্থীদের হাতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা […]

নির্বাচন প্রশ্নে কোন আপোষ নয় : মিজানুর রহমান মিনু

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১৬ নভেম্বর ২০২৫, ২১:৩৮

মোঃ জয়নাল আবেদিন জয় 

আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষনা করেছেন। এরমধ্যে শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে এক সভায় বিএনপির মহাসচিব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল প্রার্থীদের হাতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী,

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ তুলে দিয়ে প্রার্থীতা নিশ্চিত করেছেন।

এজন্য সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানান। এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজশাহী সদর আসন-২ এর প্রার্থী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,

রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর পক্ষে পরিচালনা এবং প্রচারণা কমিটি গঠন করার লক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় রানীবাজাস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। কারণ একটি দল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। তারা ধর্মের নামে মিথ্যাচার করছে। তারা বেহেস্তের টিকিট বিক্রি করছে। এ অবস্থা থেকে সাধারণ মানুষকে ফেরাতে দ্রুত নির্বাচনী মাঠে নামতে হবে।

মিনু আরো বলেন, সদর আসনের ৩০টি ওয়ার্ডে শক্ত নির্বাচনী কমিটি গঠন করতে হবে। সেইসাথে মিডিয়া ও প্রচারণা কমিটিসহ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল কমিটি দ্রুততার সাথে করার তাগিদ দেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি একটি পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক দল। এই দলের মধ্যে কোন প্রকার দন্দ নেই। ধানের শীষ প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ। এই দলে প্রতিযোগিতার রয়েছে। কিন্তু কোন প্রতিহিংসা নাই। এজন্য যে যেখানে গেলে কোন প্রশ্ন থাকবেনা তাকে সেখানেই কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। সেইসাথে রাজশাহী মহানগর বিএনপিকে সব থেকে বেশী দায়িত্ব নেয়ার অনুরোধ করেন মিনু।

তিনি বলেন, রাজশাহী হচ্ছে বিএনপির ঘাটি। আর রাজশাহী সদর আসন দেশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ন। একারনে কোন ছাড় দেয়া থেকে বিরত থাকতে উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান। সেইসাথে আজকে থেকে প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে যেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার পরামর্শ দেন মিনু।

এদিকে প্রধান অতিথি ও বিএনপির প্রার্থীর কথা শুনে উপস্থিত নেতৃবৃন্দ পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রচারণা ও নির্বাচনী কাজ নিয়ে অনেক পরামর্শ দেন তারা। উপস্থিত নেতৃবৃন্দ তাদের সবার পরামর্শ শোনেন এবং সেই মোতাবেক নির্বাচনী কাজ করার আশ্বাস প্রদান করেন এবং ভোটের মাধ্যমেই ধানের শীষকে বিজয়ী করবেন বলে প্রতিশ্রুতি দেন তারা।

রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল,

রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, এডভোকেট আলী আশরাফ মাসুম, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু।

উপস্থিত ছিলেন, মতিহার থানা বিএনপির সভাপতি একরামুল হক একরাম, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন,

বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, রাজপাড়া থানা বিএনএনপির সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, শাহ মখদুম থানা বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মাসুদ, সাবেক সধারণ সম্পাদক আব্দুল মতিন, মহানগর বিএনপির সাবেক সদস্য মনিুরুজ্জামান শরিফ।

এছাড়াও চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, বিএনপি নেতা আবু আহমেদ লাল্টু, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন,

সাবেক সাধারণ সম্পাদ আবেদুর রেজা রিপন, বর্তমান সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,

মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল, মৎস্যজীবী দলের সভাপতি জেকের আলী ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদল শাখার সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।