আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে টংগীবাড়ী থানার বেতকা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই দীপঙ্কর, এসআই পলাশ ও এএসআই শাহ আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মো. লোকমান হোসেন (২৯), পিতা-মৃত আব্দুল মালেক মিয়া, মাতা- মোসা. খোদেজা খাতুন, সাং-দক্ষিণ বেজুড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
২। মো. রুহুল আমিন (৩১), পিতা-মৃত হুরুন মিয়া, মাতা- মোছা. জাহেরা খাতুন, সাং-দক্ষিণ বেজুড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
তাদের কাছ থেকে ১৩ পোটলা গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১২ কেজি। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১৯-৯৮১৯ নম্বরের একটি পিকআপও জব্দ করে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টংগীবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।