আমজাদ শিবলু , সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার দিবাপূর্ব রাত দেড়টার দিকে উপজেলার ছমিরমুন্সির হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃত ব্যক্তি আনোয়ার হোসেন (৪৮)। তিনি সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের আবুল খায়ের কোম্পানির বাড়ির মৃত আবুল খায়ের কোম্পানির ছেলে।
ডিবির এসআই অনুপ চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ছমিরমুন্সির হাট মোহাম্মদীয়া হোটেলের সামনে থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে ধরে ফেলে।
পরবর্তীতে তাকে সেনবাগ থানায় হস্তান্তর করা হয়। সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া ৩৫০ পিস ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আনোয়ার হোসেন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।