বুধবার, ১৫ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

গুচ্ছভুক্ত ভর্তি শুরু নজরুল বিশ্ববিদ্যালয়ে, ভর্তি প্রক্রিয়া, ফি ও কোটার নির্দেশনা প্রকাশ

আবু তাহের,ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি গুচ্ছ ভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল (৩ আগাস্ট) থেকে শুরু হবে চূড়ান্ত ভর্তি। গুচ্ছভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএ/বিএসসি (ইঞ্জি.)/বিএসএস/বিবিএ/এলএলবি/বিএফএ শ্রেণির চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা নির্দেশনা। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত সকাল […]

প্রতিনিধি ডেস্ক

০২ আগস্ট ২০২৫, ২২:০৯

আবু তাহের,ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি

গুচ্ছ ভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল (৩ আগাস্ট) থেকে শুরু হবে চূড়ান্ত ভর্তি। গুচ্ছভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএ/বিএসসি (ইঞ্জি.)/বিএসএস/বিবিএ/এলএলবি/বিএফএ শ্রেণির চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা নির্দেশনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে উপস্থিত থেকে নিজ বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে ৫ তারিখ সরকারি ছুটি থাকায় এইদিন ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।

প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করা যেসকল শিক্ষার্থীর SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা আছে তাদের সেগুলো উত্তোলন করে নিজ বিভাগে জমা দিয়ে দিতে হবে এবং যাদের মূল নম্বরপত্র এই বিশ্ববিদ্যালয়ে জমা রয়েছে

তাদের সেই জমার রিসিভ কপি, মূল নম্বরপত্র দুটির ফটোকপি, ১ কপি রঙিন ছবি, GST ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি বিভাগে জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।

পরে শিউলিমালা, বিদ্রোহী ও দোলনচাঁপা হলের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এবং অগ্নিবীণা হলের জন্য সেই হল থেকে হল সংযুক্তির আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

এরপর উভয় ফরম পূরণ করে বিশ্ববিদ্যালয়, হল ও বিভাগ সংশ্লিষ্ট ফি অনলাইনে সোনালি ব্যাংকের ই-সেবা অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি নির্ধারিত ব্যাংক থেকে প্রদান করে রশিদ সংগ্রহ করতে হবে।

এক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক ধাপে প্রদান করা ৫০০০ টাকা বাদ দিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান, সঙ্গীত, চারুকলা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ ও ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের বাকি ৮৪৪০ টাকা দিতে হবে।

উক্ত বিভাগসমূহে জুলাই-আগস্ট অভ্যুত্থানে গ্যাজেটেড আহত নিহতের পরিবারের সদস্যরা ৭৯০ টাকা প্রদান করবে। অন্যান্য বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ৮১৯০ টাকা প্রদান করবে এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানে গ্যাজেটেড আহত নিহতের পরিবারের সদস্যরা মাত্র ৫৪০ টাকা প্রদান করবে।

এছাড়া বিভাগ বাবদ ২০০০ টাকা ও হল বাবদ ১১৫০ টাকা প্রদান করে ব্যাংক রশিদ সংগ্রহ করতে হবে।

এরপর মূল ফরম পূরণ করে ব্যাংক রশিদ প্রদান করে ফরমে বিভাগীয় প্রধানের স্বাক্ষর নিতে হবে। পরে নিজ অনুষদীয় ডিনের স্বাক্ষর নিতে হবে।

এরপর হল ফি প্রদানের রশিদ ও সংযুক্তির আবেদন জমা দিয়ে মূল ফরমে প্রভোস্টের স্বাক্ষর নিতে হবে এবং মূল নম্বরপত্র দুটির ফটোকপি, ১ কপি রঙিন ছবি, GST ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে।

উল্লিখিত সকল কার্যক্রম সম্পন্ন করার পর ভর্তি ফরম, ব্যাংক রশিদ, মূল নম্বরপত্র দুটির ফটোকপি, ১ কপি রঙিন ছবি, GST ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় জমা দিতে হবে।

কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার স্বপক্ষে প্রয়োজনীয় সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে পরবর্তীতে যদি কোনো ভর্তি-সংক্রান্ত দলিল (যেমন: সনদপত্র, নম্বরপত্র, প্রশংসাপত্র) ভুয়া বা জাল প্রমাণিত হয়, তবে তার ভর্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে এবং প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

ভর্তি-সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট অথবা গুচ্ছ ভর্তি ওয়েবসাইট https://gstadmission.ac.bd ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন, এইচএসসি পরীক্ষাও হবে ডিসেম্বরে

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে। বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে […]

নিউজ ডেস্ক

০২ মে ২০২৬, ১৬:০০

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে।

বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই সময়সূচি পিছিয়ে যায়। এতে উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে দীর্ঘ বিরতি তৈরি হয়, যা অনেক শিক্ষার্থীর পড়াশোনার ধারাবাহিকতায় প্রভাব ফেলে। এসব সমস্যা মাথায় রেখেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই যদি সব পরীক্ষা সম্পন্ন করা যায়, তাহলে সিলেবাস, ক্লাস টেস্ট ও বোর্ড পরীক্ষা নির্ধারিত সময়েই শেষ করা সম্ভব হবে। ফলে শিক্ষার্থীরা জানুয়ারিতেই পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে পারবে এবং দুই বছরের মধ্যেই নির্ধারিত পাঠক্রম শেষ করতে পারবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর মাসকে পুরোপুরি পরীক্ষার জন্য নির্ধারণ করা হবে। এ সময়ের মধ্যে বোর্ডগুলোকে পরীক্ষা গ্রহণ ও দ্রুত ফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

তিনি আরও জানান, লক্ষ্য হচ্ছে—শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করে কোনো সেশনজট ছাড়াই উচ্চশিক্ষায় যেতে পারবে। কারিকুলাম সংস্কারের কাজ চলছে এবং সবকিছু প্রস্তুত থাকলে ২০২৭ সাল থেকেই এটি কার্যকর করা হতে পারে।

তবে নতুন সময়সূচি বাস্তবায়ন নির্ভর করবে নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করার ওপর। শিক্ষামন্ত্রী বলেন, আগে পরিকল্পনা ঠিক করা জরুরি—অ্যাকাডেমিক বছর ডিসেম্বরেই শেষ করতে হবে এবং সে অনুযায়ী পুরো শিক্ষা কার্যক্রম সাজাতে হবে।

এদিকে শিক্ষাবিদদের মতে, দেশের আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পাবলিক পরীক্ষার সময় নির্ধারণ করে একটি বাস্তবসম্মত নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা প্রয়োজন।

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। […]

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১২ মে ২০২৬, ২৩:০১

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ অফিসার শাম্মি আক্তার রুমি এবং বাংলালিংকের ইন্টার্ন (এইচআর) নোমান কিবরিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি।

সেমিনারে অংশগ্রহণকারীদের কেস সমাধানের কৌশল, কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং কাঠামোবদ্ধ বিশ্লেষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শিহাব সারওয়ার বলেন, ‘বর্তমান সময়ে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। সেই পথে বিজনেস কেস কম্পিটিশনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যেই আমরা সেমিনারটি আয়োজন করেছি যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আশা করছি শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়েছে।’

উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থীঅংশ নেন।