সুনামগঞ্জ প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় করে মসজিদ প্রাঙ্গনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে পথসভা করে।
সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম৷ এসময় তিনি বলেন, ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র—জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে।
নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে।
বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুলাহ৷ বক্তব্যে তিনি বলেন, আমরা শুনতে পেরেছি, যারা এনসিপি করতে চায় তাদের ভয়—ভীতি দেখানো হয়। এসসিপির অনুরাগীদের স্থানীয় প্রশাসনও অসহযোগিতা করে।
স্থানীয় পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করেন, আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করুন। অনিক ভাই ও সুমন ভাইয়ের পরামর্শ নিয়ে কমিটি গঠন করুন। সাংগঠনিকভাবে সুদৃঢ় হলে আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।
এনসিপির পদযাত্রায় আরোও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, এবং প্রমুখ।