বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

কর্মস্থলে পেশাদার, শালীন ও মার্জিত পোশাক পরতে হবে : বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাক পরিধানের নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ–২ থেকে জারি করা এ নির্দেশনায় বলা হয়েছে, কর্মস্থলে পেশাদার, শালীন ও মার্জিত পোশাক পরতে হবে। নির্দেশনায় নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না, কিংবা অন্যান্য শালীন পোশাক পরার কথা বলা হয়েছে। তবে শর্ট স্লিভ ও […]

কর্মস্থলে পেশাদার, শালীন ও মার্জিত পোশাক পরতে হবে : বাংলাদেশ ব্যাংক

কর্মস্থলে পেশাদার, শালীন ও মার্জিত পোশাক পরতে হবে : বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক

২৪ জুলাই ২০২৫, ০৯:৪৬

বাংলাদেশ ব্যাংকের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাক পরিধানের নির্দেশনা জারি করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ–২ থেকে জারি করা এ নির্দেশনায় বলা হয়েছে, কর্মস্থলে পেশাদার, শালীন ও মার্জিত পোশাক পরতে হবে।

নির্দেশনায় নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না, কিংবা অন্যান্য শালীন পোশাক পরার কথা বলা হয়েছে।

তবে শর্ট স্লিভ ও লেংথের ড্রেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যর পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে।

এছাড়া যারা হিজাব পরতে ইচ্ছুক তাদের জন্য সাদামাটা রঙের হিজাবের নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে পুরুষ কর্মীদের ক্ষেত্রে ফরমাল শার্ট (লম্বা বা হাফ হাতা), ফরমাল প্যান্ট ও ফরমাল জুতা পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে। জিনস ও গ্যাবার্ডিন জাতীয় প্যান্ট নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি বিভাগ, ইউনিট ও প্রকল্পভিত্তিক একজন কর্মকর্তাকে মনোনয়ন দিয়ে এসব নির্দেশনার বাস্তবায়ন তদারক করতে হবে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ গঠনের জন্য বিভাগীয় প্রধানকে জানাতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “এক প্রতিষ্ঠানে সবাই যেন এক ধরনের পেশাদার ও মার্জিত পোশাকে থাকে, সেই লক্ষ্যেই নির্দেশনাটি জারি করা হয়েছে। এতে অফিসে শৃঙ্খলা ও মানসিক সাম্য বজায় থাকবে।”

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকে প্রতিবছর শত শত তরুণ-তরুণী নতুন করে যোগ দিচ্ছেন। তাদের অনেকের মধ্যেই এখনো বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রের আচরণ লক্ষ্য করা যায়। কয়েক মাস ধরে পর্যবেক্ষণের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নির্দেশনা শুধুমাত্র অফিস সময়ের জন্য প্রযোজ্য। ব্যক্তি জীবনে কে কী পোশাক পরবেন, সেটি সম্পূর্ণ স্বাধীনতা বলে জানিয়েছেন আরিফ হোসেন খান।

তবে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম এই নির্দেশনায় বিস্ময় প্রকাশ করে বলেন, “বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে কেউ অশালীন পোশাক পরে যান না। পোশাক নিয়ে এমন নির্দেশনা আগে কখনো দেখিনি। এর মাধ্যমে একটি সাংস্কৃতিক বলয় তৈরির প্রচেষ্টা চালানো হচ্ছে।”

তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেগুলো বাদ দিয়ে কে কী পোশাক পরবে, তা নির্ধারণ করার প্রয়োজন ছিল না। পেশাগত দায়িত্ব ঠিকভাবে পালন করা হচ্ছে কি না, সেটাই হওয়া উচিত ছিল কর্তৃপক্ষের নজরের বিষয়।”

জাতীয়

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই […]

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।

গ্রাহকদের জন্য এটিকে শেষ সুযোগ উল্লেখ করে আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এদিকে, গাড়ি বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। এতে পুরনো মালিককে বিভিন্ন আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারছেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত মালিকানা পরিবর্তন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকরের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট থাকে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে।

জাতীয়

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ […]

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ নভেম্বর ২০২৬, ১৭:০১

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। তবে, অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

জাতীয়

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে […]

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ১২:৫৫

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি ৭২৭ ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। এ ছাড়া তৃতীয় ধাপে আগামী ২ মে ৭৯০ ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে।

এদিকে আগামী ১৩ মে চতুর্থ ধাপে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। আর সবশেষ পঞ্চম ধাপে বাকি ইউনিয়ন পরিষদে আগামী ২৭ মে ভোট অনুষ্ঠিত হতে পারে।

তবে সোমবারের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ইতোমধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ নিয়ে বৈঠক শুরু হয়েছে। যেখানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।