সাইফুল ইসলাম, কয়রা( খুলনা) প্রতিনিধি :
খুলনার কয়রা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী স্যারের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন কয়রা বাজার কমিটির নেতৃবৃন্দ।
গত ২০ জুলাই বিগত উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের স্থলাভিষিক্ত হন (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী। আজ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কয়রা বাজার কমিটির নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ কয়রা বাজারের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময় করেন এবং তার দিকনির্দেশনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত ইউএনও আব্দুল্লাহ আল বাকী সকলের সহযোগিতা কামনা করে বলেন, “কয়রাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য।”
এ সময় উপস্থিত ছিলেন কয়রা বাজার কমিটির উপদেষ্টা সরদার জালাল উদ্দীন, সভাপতি সরদার জুলফিকার আলম, সেক্রেটারি জি,এম আসাদুল ইসলাম, সহ- সভাপতি নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ বিল্লাহ হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের,সদস্য মাজেদুল মোমিন, ননী গোপাল মন্ডলসহ প্রমুখ।