মোঃ নজরুল ইসলাম লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ড্রেজার এবং বাল্কহেড মালিকদের ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (৫ জানুয়ারী) সকালে উপজেলার তেঁতুলিয়া নদীর গজারিয়া খালগোড়া ফরাজগঞ্জ ইউনিয়ন সংলগ্ন নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালঅনো হয়।
অর্থদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেন, চরভূতা ইউনিয়নের বাসিন্দা হাবিব এবং চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের বাসিন্দা সোহাগ মিয়া।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ বলেন, তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং বালু পরিবহনের খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হয়। এ সময় একটি ড্রেজার মেশিন এবং দুটি বাল্কহেড আটক করা হয়। খবর পেয়ে ড্রেজার এবং বাল্কঘেি মালিকরা ঘটনাস্থলে গেলে তাদেরকে ৬ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের এই অর্থদণ্ড প্রদান করা হয় বলেও জানান তিনি।
পরে ড্রেজার ও বাল্কহেড মালিকরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবহন করবেন না শর্তে মুচলেকা দিলে আটক করা ড্রেজার ও বাল্কহেডগুলো ছেড়ে দেওয়া হয়।