বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

‘বাংলাদেশের জনগণ আমাদের কাছে আসে, কান্না করে বলে হাদি হত্যার বিচারটা নিশ্চিত করেন’: জাবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ‘ইনকিলাব মঞ্চের তরফে ১৮ ডিসেম্বর পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে একটা ডেডলাইন ঠিক করে দিয়েছি। বাংলাদেশের জনগণ সব সময়ে আমাদের কাছে আসে। তারা কান্না করে এবং তারা বলে হাদি হত্যার বিচারটা নিশ্চিত করেন। এখন আমাদের কাছে তো বিচার ব্যবস্থা নাই। আমরা তো বাংলাদেশের আর অন্য দশটা […]

‘বাংলাদেশের জনগণ আমাদের কাছে আসে, কান্না করে বলে হাদি হত্যার বিচারটা নিশ্চিত করেন’: জাবের

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৫ অক্টোবর ২০২৬, ১০:৫১

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ‘ইনকিলাব মঞ্চের তরফে ১৮ ডিসেম্বর পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে একটা ডেডলাইন ঠিক করে দিয়েছি। বাংলাদেশের জনগণ সব সময়ে আমাদের কাছে আসে।

তারা কান্না করে এবং তারা বলে হাদি হত্যার বিচারটা নিশ্চিত করেন। এখন আমাদের কাছে তো বিচার ব্যবস্থা নাই। আমরা তো বাংলাদেশের আর অন্য দশটা মানুষের মতই সাধারণ নাগরিক। বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশের সরকার যদি এই বিচার কার্যকর করতে না পারে তাহলে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে।’

সরকারকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে সরকার আমাদেরকে জানাবে শহীদ ওসমান হাদি’র হত্যার বিচার নিশ্চিত করতে সে পারবে কিনা? যদি পারে তখন তার প্রতি আমাদের আচরণ হবে একরকমের। আর যদি সে ব্যর্থ হয় সেক্ষেত্রে আমাদের আচরণ হবে অন্যরকমের।

বুধবার রাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তিন দফা দাবিতে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। দাবিগুলো হলো- হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার করা।

তিনি বলেন, ওসমান হাদিকে হত্যা করা হয়েছে দশ মাস আগে। খুনিদেরকে আশ্রয় দিয়েছে ভারত সরকার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার এই খুনিদের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে।

ভারত সরকার এখন পর্যন্ত সেই চিঠির একটা উত্তর দেয়ার কোন প্রয়োজনবোধ করে নাই। তারা খুনি হাসিনা ও খুনি হাসিনার যত সঙ্গোপাঙ্গ ছিল তাদেরকে ভারতে আশ্রয় দিচ্ছে। আর ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে মুসলিমসহ নিগৃহীত জনগোষ্ঠীকে সেই দেশ থেকে বিতাড়নের নীলনকশা করছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, আমরা তিনটা দাবি নিয়ে আসছি, এই তিনটা দাবি তো একটাও আমাদের না। বিচার ব্যবস্থা ধ্বংস করে দিছে আওয়ামী লীগ। কিভাবে এই বিচার ব্যবস্থাকে উন্নত করা যায়? গণমানুষের বিচার নিশ্চিত করা যায়? বিচারের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না।

তিনি বলেন, শহীদ ওসমান হাদির ব্যাপারেও তারা এই একই কাণ্ড ঘটাতেছে। আমাদেরকে বারবার বলছি খুনিদেরকে তারা তো এখন ভারতে পলাতক রয়েছে, তো আমরা একটা চার্জশিট দিয়ে দেই। যারা ভারতে আশ্রয় নিয়েছে তারা শুধু সুটার, এদেরকে ভাড়া করে যারা আমাদের প্রিয় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক শহীদ ওসমানকে হত্যা করেছে তাদেরকে খুঁজে বের না করা পর্যন্ত আমাদের এই আজাদির লড়াই থামবে না।

প্রতিমন্ত্রী নুরুল হক নুরের ‘হু ইজ হাদি’ জবাবে জাবের বলেন, ‘আজকে অনেকে বলে শহীদ ওসমান হাদি কে? এই মানুষগুলো হিন্দুত্ববাদীদের সাথে আপস করে দিল্লির কাছে মাথা নত করে। তারা ক্ষমতায় এসে জিজ্ঞেস করে ওসমান হাদি কে? ওসমান হাদি হইলো সে যাকে হত্যা করার জন্য দিল্লির সর্বোচ্চ স্থান থেকে অর্ডার দেয়া লাগছে।

তুমি এবং ওসমান হাদি দুইটা এক জিনিস না, এটা মনে রাইখো। ওসমান হাদি হইলো বাংলাদেশের মানুষের আজাদি। আর তুমি হচ্ছ বাংলাদেশের মানুষের পরাধীনতা। সুতরাং ওসমান হাদি কে এবং তার অবদান কি সেটা এখানে যে মানুষগুলো আছে তারা বলে দেবে। তোমার মতো অথর্বকে বলার দরকার নাই।’

তিনি বলেন, আমাদের তিনটা দাবি। এই দাবিগুলো শুধু ইনকিলাব মঞ্চের নয়, এই দাবিগুলো বাংলাদেশের। কারণ আমরা যদি শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে না পারি তাহলে বাংলাদেশে আর কোনদিন কোন রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হবে না। তো সেই জায়গা থেকে হলো শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা আমাদের জরুরি।

জাবের বলেন, শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে, দিল্লির প্রত্যেকটা ঘরে ঘরে আমরা সেই ভয় ছড়িয়ে দিতে চাই। আমরা বলতে চাই, বাংলাদেশ শান্ত থাকলেই কেবলমাত্র দিল্লি শান্ত থাকবে। যদি বাংলাদেশকে উত্তপ্ত করা হয় তাহলে দিল্লি ছারখার হয়ে যাবে।

আমরা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দিল্লির সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু আপনারা আমাদের সন্ত্রাসীদেরকে আশ্রয় দিবেন, শহীদ হাদি’র খুনিদেরকে ফিরিয়ে দিবেন না। এরপরেও আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে বলে আমাদেরকে দীর্ঘ পঞ্চান্ন বছর ধরে যেই নির্যাতন করে আসছেন এখন আমাদের সময় এসেছে সেই প্রত্যেকটা নির্যাতনের, প্রত্যেকটা গুম, খুন, হত্যার জবাব দেয়ার।

পথসভায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জাহিদ হাসান জয়সহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মেডিকেল মোড়, ডিসির মোর, রংপুর কলেজ, সিটি বাজার, পায়রা চত্তর, প্রেসক্লাব হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে ইনকিলাব মঞ্চ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা লিফলেট বিতরণ করেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩২

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪