ভোলাপ্রতিনিধিঃ
ভোলার দৌলতখানে পেট্রোল, ডিজেল অকটেন তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ টি গোডাউন পুড়ে ছাঁই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২০আগস্ট) সন্ধ্যার দিকে দৌলতখান পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের বেঁরিবাধ সংলগ্ন তেলের গোডাউনে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন আছেন। এসব তেলের গোডাউনের একটি লাইসেন্স নেই বলে স্থানীয়রা অভিযোগ করেন। এঘটনায় ১ কোটি টাকার মত তেল ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের তেলের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এসময় আগুনের লেলিহান শিখায় পাশ্ববর্তী ৬ টি তেলের গোডাউন পুড়ে ছাঁই হয়ে যায়।
এ ঘটনায় দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফখরুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৌলতখান ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোখলেছুর রহমান জানান, তেলের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পাড়ে।