ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান গোয়েন্দা সংস্থাগুলো অডিও রেকর্ডিং বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করতে পারে—এমন আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। এ কারণেই তাঁর কোনো অডিও বার্তা প্রকাশে কঠোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে দাবি করেছে তেহরান পৌরসভার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি দৈনিক আল-মাশহারি।
রোববার টেলিগ্রামে প্রকাশিত এক পোস্টে পত্রিকাটি জানায়, একটি অডিও ফাইল থেকেই বক্তার অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনা সম্ভব হতে পারে। প্রতিবেদনে এ ধরনের বিশ্লেষণের পাঁচটি সম্ভাব্য উপায় তুলে ধরা হয়েছে।
পত্রিকাটির দাবি, প্রতিটি বদ্ধ স্থানের নিজস্ব শব্দগত (অ্যাকুস্টিক) বৈশিষ্ট্য থাকে, যা থেকে রেকর্ডিংয়ের স্থান সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। এছাড়া বিদ্যুৎ গ্রিডের বৈদ্যুতিক হস্তক্ষেপ (ইন্টারফেরেন্স) বিশ্লেষণ করে রেকর্ডিংয়ের সময়, তারিখ এবং সংশ্লিষ্ট গ্রিড এলাকার তথ্যও শনাক্ত করা সম্ভব হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, ব্যবহৃত মাইক্রোফোন বা রেকর্ডিং যন্ত্রও অডিও ফাইলে স্বতন্ত্র ডিজিটাল ছাপ রেখে যায়। একই সঙ্গে বায়ুচলাচল ব্যবস্থা, জেনারেটর, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কিংবা অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জামের পটভূমির শব্দ থেকেও অবস্থান শনাক্তে সহায়ক তথ্য মিলতে পারে।
এছাড়া কণ্ঠের অনুরণন বিশ্লেষণ করে বক্তার শ্বাস-প্রশ্বাসের ধরণ, বিরতির ধরন, শারীরিক অবস্থা, হৃদস্পন্দনের হার এবং মানসিক চাপ সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?