আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিয়েছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা। কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রবীণ পরিচালক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আজিম চৌধুরীর সভাপতিত্বে সংস্থার স্থানীয় পরিচালক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার স্থানীয় পরিচালক দৈনিক খবর পত্রের নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রতিনিধি সাংবাদিক হারুন।
এসময় বিশেষ অতিথি ছিলেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব বিএসসি এবং পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আতাউর রহমান কিরণ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সংস্থার স্থানীয় পরিচালক আব্দুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি, আলাউদ্দিন আলো, প্রবাসী হাবিবুল্লাহ, সাউথ আফ্রিকাপ্রবাসী আরমান হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি অর্জুনসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারাঝে গাছের চারা বিতরণ