ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, এবার নরেন্দ্র মোদি সরকারের বিদায়ের সময় এসেছে।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে তিনি দেশজুড়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানান।
রাহুল বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলেও আন্দোলনের দুটি গুরুত্বপূর্ণ দাবি এখনো বাস্তবায়িত হয়নি। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের প্রতি ঘটে যাওয়া ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং আন্দোলনকারীদের ওপর সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
তিনি আরও বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, কৃষক, শ্রমিক ও দরিদ্রসহ যেসব মানুষ সরকারের দমন-পীড়নের শিকার হয়েছেন, তাদেরও সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকার আদায়ে এগিয়ে আসার সময় হয়েছে। জনগণকে ভয় না পেয়ে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই সরকারকে সরানোর সময় এসেছে।’
এদিকে পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের ঐক্য, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং শিক্ষা ব্যবস্থার স্বার্থ বিবেচনা করেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে চলমান আন্দোলনের মধ্যেই তার এই পদত্যাগ নতুন রাজনৈতিক আলোচনা সৃষ্টি করেছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?