মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারত সরকার ইরান ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতীয় নাগরিকদের আপাতত ইরান সফর স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে, যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তাদের দ্রুত উপলব্ধ ফ্লাইটে দেশটি সাময়িকভাবে ত্যাগ করতে বলেছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস।
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে এই সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (২০ জুলাই) টানা নবম দিনের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রায় এক মাস আগে হওয়া সাময়িক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এই গুরুত্বপূর্ণ নৌপথকে ঘিরে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা বিশ্ববাজারে মূল্যস্ফীতির ঝুঁকিও বাড়াতে পারে।
এ পরিস্থিতিতে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?