সোমবার, ১১ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

কর্মসংস্হান সৃষ্টিতে ইতিহাস গড়লেন সামাজিক সংগঠন মানবসেবা 

ছাইদুল ইসলাম,ধামইরহাট প্রতিনিধি( নওগাঁ) বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে। মেধাবী শিক্ষিতরা কর্মসংস্থান ও চাকুরীর জন্য যখন হন্যে হয়ে রাস্তায় নেমেছে, ঠিক তখন ক্ষুদ্র পরিসরে হলেও কর্মসংস্থান সৃষ্টির এক অনন্য নজির স্থাপন করেছে ধামইরহাট অঞ্চল ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “মানবসেবা”নামে একটি সংগঠন। নওগাঁর ধামইরহাটে সামাজিক এই সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ […]

নিউজ ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০০

ছাইদুল ইসলাম,ধামইরহাট প্রতিনিধি( নওগাঁ)

বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে। মেধাবী শিক্ষিতরা কর্মসংস্থান ও চাকুরীর জন্য যখন হন্যে হয়ে রাস্তায় নেমেছে, ঠিক তখন ক্ষুদ্র পরিসরে হলেও কর্মসংস্থান সৃষ্টির এক অনন্য নজির স্থাপন করেছে ধামইরহাট অঞ্চল ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “মানবসেবা”নামে একটি সংগঠন।

নওগাঁর ধামইরহাটে সামাজিক এই সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ এর সঙ্গে কথা হয় তার সংগঠন ‘মানবসেবা সম্পর্কে। রাসেল মাহমুদ জানায় ২০১৮ সালে কিছু বন্ধু-বান্ধব ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে ক্ষুদ্র পরিসরে শুরু করি আমাদের এই সংগঠন। সংগঠনের প্রথমে মূল মন্ত্র ছিল “অসহায় মানুষের সেবায় নিয়োজিত হবো আমরা সবাই”।

জানা যায় ধামইরহাটের কৃতি সন্তান মোঃ আবু হেনা মোস্তফা কামাল মহোদয় ভূমি আপিল বোর্ডের সচিব (অবসর) ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলালি ই রব্বানী মানবসেবা সংগঠনের উপদেষ্টা হিসাবে সর্বদাই রাসেল মাহমুদকে উপদেশ দিয়ে আসছে ।

তাছাড়া রাসেল মাহমুদের সঙ্গে রয়েছে সৎ ও নিষ্ঠাবান কিছু বন্ধুবান্ধব। রাসেল মাহমুদ জানান তাদের সংগঠনটি যেসব কাজ করেন তার মধ্যে রয়েছে –

(১)মাসিক মিসকিন/ ভিক্ষুকদের খাবার বিতরণ ২)ঈদে এতিম শিশু ও গরিব শিশুদের ঈদের জামা ও খাদ্য সামগ্রী বিতরণ ৩)রাস্তার দুই পাশে ফলজ ও বনজ গাছ রোপন ৪)পাখিদের অভয়াস্রম তৈরি করে দেওয়া ৫)প্রান্তিক ভিক্ষুকদের স্বাবলম্বী করার জন্য ছাগল বিতরণ বা ভেড়া বিতরণ করা এছাড়াও বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।

মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা রাসেল মাহমুদ আরোও বলেন বর্তমান উপজেলা নির্বাহী অফসার মহোদয়ের অনুপ্রেরণায় আমরা নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছি। নতুন এই উদ্যোগের মাধ্যমে আমরা ধামইরহাট বাজার এলাকার নিমতলী মোড় ও পোস্ট অফিস রোডে দুটি সেলুনের দোকানে মানবসেবার ব্যবস্থাপনায় পৃথক ভাবে ৪/৫ জনকে সেলুনের প্রশিক্ষণ প্রদান করছি এই প্রশিক্ষণ পরিচালনা করে যাচ্ছে দক্ষ কারিগর শ্রী মানিক চন্দ্র

মালী ও শ্রী উৎপল।প্রশিক্ষণ শেষে তাদের সেলুন কাজে ব্যবহৃত সকল পন্য মানবসেবা থেকে বিনামুল্যে এককালীন সরবরাহ করা হবে এবং পর্যায়ক্রমে কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।

সেলুনের কারিগর মানিক চন্দ্র মালী জানান, আমি প্রতিদিন ৭ শত থেকে ১ হাজার টাকার ব্যবসা করে আয় করি। মানবসেবার উদ্যোগে সেলুনের প্রশিক্ষকের দায়িত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছি, যারা প্রশিক্ষণ নিচ্ছে তারাও এক সময় আয় করতে পারবে এবং নিজেরা স্বাবলম্বী হবে।

সেলুন প্রশিক্ষণ নিতে আসা সঞ্জয় কুমার ও জয় জানান, আমরা বেকার থাকতে চাই না, নিজেরা সেলুন দিব, তাই আমরা প্রশিক্ষণ নিচ্ছি। সেলুন প্রশিক্ষণ নিয়ে অর্থ উপার্জণ করতে চাই।’

অপর প্রশিক্ষনার্থী বলেন,‘আমি বেকার থাকতে চাই না, লেখাপড়ার পাশাপাশি সেলুনের কাজ করে উচ্চতর ডিগ্রী অর্জন করতে চাই।’বর্তমানে আমি অনার্সে পড়াশোনা করছি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোন কর্মকে ছোট করে দেখার কিছু নেই।মানুষ সৎভাবে আয় করার জন্য যেকোনো কাজই করতে পারে , আমি উদ্যোক্তা সংগঠন মানবসেবাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তারা উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে উদ্যোক্তা তৈরীর এ কাজে অংশগ্রহণ করেছে। আমি আরো সাধুবাদ জানাই যারা প্রশিক্ষণ নিয়ে ছোট ছোট উদ্যোক্তা তৈরি হতে চাচ্ছে তাদেরকে।

ভবিষ্যতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আরো নতুন নতুন কাজের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করা হবে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।