ইরানের বুশেহর প্রদেশের খোরমুজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
তাসনিম নিউজের বরাতে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহবি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘আকাশপথে আগ্রাসনের’ পর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্য করে হামলা চালায় এবং সেটি ভূপাতিত করে।
মোহবির দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে মার্কিন এমকিউ-৯ ড্রোনটিকে গুলি করে নামিয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?