মঈন উদ্দীন, বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের কালাঘাটা ৩ নং ওয়ার্ডে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে কালাঘাটা ৩ নং ওয়ার্ডের ব্রিকফিল্ড মাঠে এ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হাকিম চৌধুরী রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সাইদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াছিনুল হাকিম চৌধুরী রিপন বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই।
আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধারণ করে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও সম্প্রীতির চর্চা আরও বৃদ্ধি পাবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভাই ব্রাদার্স একাদশ ও ক্রেজি বয়েজ একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ভাই ব্রাদার্স একাদশ ৫–১ গোলের ব্যবধানে ক্রেজি বয়েজ একাদশকে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করে।