স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ ভবিষ্যতে আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তিনি দাবি করেন, দলটির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচার চাওয়া হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী তাদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা প্রকাশ করা হয়নি। বরং তারা জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের অপরাধী ও অভ্যুত্থানকে ‘জঙ্গি অভ্যুত্থান’ হিসেবে আখ্যায়িত করছে বলেও মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ রয়েছে।
‘জুলাই চেতনা’কে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো চেতনা নিয়ে ব্যবসা করলে তার পরিণতি শুভ হবে না।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় তিনি এবং তারেক রহমান নির্বাসনে ছিলেন। তাদের দাবি, সেখান থেকে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের সংগঠিত রাখতে ভূমিকা রাখা হয়েছিল।
তিনি বলেন, “২৪ ঘণ্টাই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে সমন্বয় করা হয়েছে এবং আন্দোলনকে একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে দিতে কাজ করা হয়েছে।