রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

আরও ১২ মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করবে মোদি, গৃহযুদ্ধের উস্কানি

বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে দাদাগিরি করা ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকার এবার দেশটির আরো ১২টি মসজিদ ভেঙে মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে।‌ দেশজুড়ে একসাথে এতগুলো মসজিদকে টার্গেট বানিয়ে রীতিমত গৃহযুদ্ধের উস্কানি দিয়ে চলেছে ক্ষমতাসীন দল বিজেপি। গুজরাটের কসাই খ্যাত দাঙ্গাবাজ মোদির ইশারায় একদিকে মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে। অন্যদিকে এই ইস্যুতে উত্তপ্ত […]

নিউজ ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫

বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে দাদাগিরি করা ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকার এবার দেশটির আরো ১২টি মসজিদ ভেঙে মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে।‌ দেশজুড়ে একসাথে এতগুলো মসজিদকে টার্গেট বানিয়ে রীতিমত গৃহযুদ্ধের উস্কানি দিয়ে চলেছে ক্ষমতাসীন দল বিজেপি।

গুজরাটের কসাই খ্যাত দাঙ্গাবাজ মোদির ইশারায় একদিকে মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে। অন্যদিকে এই ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতিতে ভারতকে মুসলিমমুক্ত করার এজেন্ডাও বাস্তবায়নে নেমেছে বিজেপিসহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো।

সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে কমপক্ষে মুসলিমদের ১২টি ধর্মীয় স্থান এবং স্মৃতিসৌধ ঘিরে মন্দির বিতর্ক তোলা হয়েছে। প্রতিটি মামলায় হিন্দুপক্ষের যুক্তি এবং দাবি একই।

সেখানে মূলত বলা হয়, প্রশ্নের কেন্দ্রবিন্দুতে থাকা ওই মসজিদ, দরগাহ বা স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল মন্দির ধ্বংস করে। এখন তা হিন্দুদের হাতে তুলে দেওয়া হোক।

এই দাবি তুলে, নিৃশংস হত্যাযজ্ঞ ও বর্বরতা চালিয়ে ঐতিহাসিক বাবরি মসজিদ গুড়িয়ে দিয়ে রাম মন্দির নির্মাণ করে ভারতের বর্তমান সাম্প্রদায়িক সরকার।

আরও যে ১২টি মসজিদ-দরগাহ ভেঙে মন্দির বানানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সেগুলো হল-
বারাণসীর জ্ঞানবাপী মসজিদ, উত্তর প্রদেশের মথুরাস্থিত শাহী ঈদগাহ ও জামা মসজিদ, উত্তর প্রদেশের আটালা মসজিদ, উত্তর প্রদেশের বদায়ুতে অবস্থিত শামসি মসজিদ, উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ে অবস্থিত টিলেওয়ালি মসজিদ, মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত কামাল মওলা মসজিদ,

কর্ণাটকের চিকমাগালুরে বাবা বুদানগিরিতে সুফি সাধক দাদা হায়াতের (বাবা বুদন) একটি দরগাহ, দিল্লির বিখ্যাত কুতুব মিনারে অবস্থিত কুওয়াত-উল ইসলাম মসজিদ,কর্ণাটকের ম্যাঙ্গালুরুস্থিত জুম্মা মসজিদ, সম্ভলের শাহী জামা মসজিদ ও রাজস্থানের আজমির শহরে সুফি সাধক খাজা মইনুদ্দিন চিস্তির দরগাহ।

বেশিরভাগ ক্ষেত্রেই দাবি করা হয়, মুঘল শাসকরা মন্দির ভেঙে প্রাচীন এসব মসজিদ তৈরি করেছিলেন। প্রায় একই যুক্তি তুলে আদালতকে ব্যবহার করে একের পর এক মসজিদ গুড়িয়ে দিয়ে মন্দির নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে উগ্র হিন্দুত্ববাদীরা।

অথচ ইতিহাস থেকে জানা যায়, মোঘলদের ধীর্ঘ প্রায় সাড়ে তিনশ বছরের শাসনামলে মন্দির ভেঙে মসিজদ নির্মাণ তো দূরের কথা মোঘল শাসকরা অসংখ্য মন্দির নির্মাণ, পুনর্নিমাণ ও সংস্কার করে দিয়েছেন। তারা যদি সত্যিকার অর্থে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করতে চাইতেন, তাহলে ভারতীয় উপমহাদেশে কোনো মন্দিরই অবশিষ্ট থাকতো না।

যেখানে ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদি ক্ষমতায় এক দশক পার না করতেই বহু মসজিদ ভেঙে মন্দির নির্মাণের নজির গড়ে চলেছেন।

বিশ্লেষকরা বলছেন, বিজেপি সবসময়ই ‘হিন্দু কার্ড’ খেলে ক্ষমতায় এসেছে। ‘হিন্দু কার্ড’ খেলেই দলটি ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। দলটি কখনই ধর্মবর্ণ নির্বেশেষ সকল ভারতীয়দের প্রতিনিধিত্ব করার চিন্তাই করে না। যদিও গেল নির্বাচনে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করা অঞ্চলে তেমন কোনো আবেদন সৃষ্টি করতে পারেনি উগ্র হিন্দুত্ববাদী দলটি। তবুও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ফায়দা লুটতে মরিয়া হিন্দুত্ববাদীরা।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৮

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৮

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৮

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৮