আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪নং কুড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক ও জনবান্ধব নেতা মোঃ সুমন মৃধা।
তিনি বলেন, জনগণের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণায় আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে কুড়াগাছা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো।
মোঃ সুমন মৃধা আরও বলেন, ইউনিয়নের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি অগ্রাধিকার দেবেন। জনগণের সুখ দুঃখে পাশে থেকে একটি সুশাসিত ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তার সমর্থকরা আশা প্রকাশ করেছেন, সৎ, যোগ্য ও জনদরদি নেতৃত্ব হিসেবে তিনি কুড়াগাছা ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।