ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লাম আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ ও একতরফা নীতির প্রতি পরোক্ষ সমালোচনা করে বলেছেন, বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার জন্য হুমকি, জোরজবরদস্তি বা শক্তি প্রয়োগের পরিবর্তে সংলাপ, আত্মসংযম ও পারস্পরিক সমঝোতার প্রয়োজন।
আইআরআইবির সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লাম সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি বৈশ্বিক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বলেন, আন্তর্জাতিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ভিত্তি হওয়া উচিত আন্তর্জাতিক আইন, সংলাপ, পারস্পরিক সমঝোতা এবং আত্মসংযম।
তিনি বলেন, “আন্তর্জাতিক ব্যবস্থা জবরদস্তি, একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা শক্তি প্রয়োগের হুমকির মাধ্যমে নয়; বরং আইন, আলোচনার সংস্কৃতি, পারস্পরিক ছাড় এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া উচিত।”
টো লাম আরও বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো কেবল যুক্তরাষ্ট্রের উপস্থিতি চায় না, বরং তারা একটি দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করে।
তিনি জোর দিয়ে বলেন, “এই অঞ্চল শুধু আমেরিকার উপস্থিতি নয়, বরং তার দায়িত্বশীল অঙ্গীকার ও ইতিবাচক ভূমিকা দেখতে চায়।”
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?