নেত্রকোনা প্রতিনিধি :
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা দাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর শহরের ছোটবাজার দলীয় কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম এ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা-২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডা. মোঃ আনোয়ারুল হক, বিশেষ অতিথি হিসেবে নেত্রকোনা-৩ (আটপাড়া ও কেন্দুয়া) ও আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বক্তব্য দেন।
এতে আরও উপস্থিত ছিলেন-সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু প্রমুখ।